ঢাকাশুক্রবার , ১৭ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বরগুনায় অনির্দিষ্টকাল পরিবহন ধর্মঘট

admin
ফেব্রুয়ারি ১৭, ২০১৭ ১২:১৯ অপরাহ্ণ
Link Copied!

গ্রেফতারকৃত বাস শ্রমিকদের মুক্তির দাবিতে বরগুনায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। বৃহস্পতিবার সকাল থেকে জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। জেলা বাস মালিক ও শ্রমিক সমিতির ডাকা ধর্মঘটে ভোগান্তি পাচ্ছে সাধারণ যাত্রীরা।

জানা যায়, বরগুনার আমতলী উপজেলায় চলমান শ্রমিক দ্বন্দ্ব নিয়ে ১৩ ফেব্রুয়ারি এক সমঝোতা বৈঠকে বসেন বাস মালিক-শ্রমিক সমিতির নেতারা। ওই বৈঠকে একপর্যায় শুরু হয় বাকবিতণ্ডা। এতে উত্তেজিত শ্রমিকরা চারটি বাস ভাঙচুর করে। এই পেক্ষাপটে পুলিশ ঘটনাস্থল থেকে ১৮ শ্রমিককে আটক করে।

এই ঘটনায় বাস মালিক-শ্রমিক সমিতির নেতারা বলছে, যতদিন মহাসড়কে মাহেন্দ্র (স্থানীয় যান), অটোরিকশা ও ভাড়ায় চালিত মোটরসাইকেল বন্ধ না হবে এবং গ্রেফতারকৃত শ্রমিকদের মুক্তি দেয়া না হবে ততদিন পরিবহন ধর্মঘট চালিয়ে যাবে।

স/শা