ঢাকাশুক্রবার , ১১ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৬তম মৃত্যুবার্ষিকী উদযাপন

admin
আগস্ট ১১, ২০১৭ ৭:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৬তম মৃত্যুবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ঐতিহ্যবাহী আবৃত্তি সংগঠন কথক-এর আয়োজনে কথক-এর প্রতিষ্ঠাতা পরিচালক প্রভাষক রেজাউল করিম রেজার প্রাণবন্ত সঞ্চালণায় ১০আগস্ট বৃহ¯পতিবার সকাল ১১টায় নাগেশ্বরী কলেজ হলরুমে আলোচনাসভা, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি নাগেশ্বরী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুহুল আমিন মন্ডল রেজা। এ সময় রবী ঠাকুরের জীবনী তুলে ধরে বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মনির উদ্দিন, কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক আশরাফুল আলম আসাদ মীর, কবি ও সাংবাদিক হাফিজুর রহমান হৃদয়, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ স¤পাদক মনিরুজ্জামান মিলন প্রমুখ। পরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন মনকারা কবিতা আবৃত্তি, গান ও নাচ পরিবেশন করেন কথক-এর শিক্ষার্থীরা।

’স/মা