স্বপন দাস, আগৈলঝাড়া ।। বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি কর্তৃক নবাগত ইউএনও আশ্রাফ আহম্মেদ রাসেল এবং নবাগত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আঃ রাজ্জাক মোল্লাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে সংগঠনটির সদস্যরা।
গতকাল বৃহস্পতিবার সকালে তাদের স্ব স্ব কর্যালয়ে গিয়ে জাতীয় মানবাধিকার ইউনিটি আগৈলঝাড়া শাখার সভাপতি, সম্পাদকসহ সংগঠনটির সদস্যরা এ ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এ সময় তারা মাদক, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন সহ সমাজের বিভিন্ন ক্ষতিকর দিক সম্পর্কে আলোচনা করেন এবং এগুলো প্রতিরোধে একে অপরের সহায্য সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার ইউনিটি আগৈলঝাড়া শাখার সভাপতি অপূর্ব লাল সরকার, সহÑসভাপতি বরুন কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক সৈয়দ পারভেজ আহম্মেদ রাজিব, যুগ্ন সম্পাদক রমেন মন্ডল, সাংগঠনিক সম্পাদক বেল্লাল সরদার, নরেন্দ্র নাথ হালদার, প্রচার সম্পাদক তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মলয় বিশ্বাস, অর্থ-বিষয়ক সম্পাদক আতাউর রহমান, মহিলা বিষয়ক সম্পাদিকা পবিত্র রাণী রায়, কাকলী দাস, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান, শ্রম বিষয়ক সম্পাদক রুবেল সরদার, নির্বাহী সদস্য নিবির সরদারসহ সংগঠনটির অন্যান্য সদস্যবৃন্দ।
স/মা

