কিশোরগঞ্জ প্রতিনিধি:
জেলার পার্শ্ববর্তী নান্দাইল উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও নান্দাইল ওয়ার্ল্ড ভিশন এডিপি’র সহযোগিতায় ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে উপজেলা পরিষদ চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ময়মনসিংহ- ৯ নান্দাইলের সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আবেদীন খান তুহিন। বিশেষ অতিথি হিসেবে নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক চৌধুরী স্বপন, ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সালাম, মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপি, পৌর মেয়র মোঃ রফিক উদ্দিন ভূইয়া উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাফিজুর রহমান। সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ ফিতা কেটে মেলার উদ্বোধন করেন এবং মেলার স্টলগুলো ঘুরে ঘুরে পরিদর্শন করেন। বিকেলে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ময়মনসিংহ অঞ্চলের রিজিওনাল ডিরেক্টর সাগর মারান্ডি মেলাস্থল পরিদর্শন করে। ফলদ বৃক্ষ মেলা উপলকেষ নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে ৩০০শত ফলের চারা বিতরন করা হয়। ফলদ বৃক্ষ মেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার কৃষিবিদ মোহাম্মদ নাসির উদ্দিন।
স/মা

