চমক প্রতিবেদক :
কিডনি রোগে আক্রান্ত সর্বদলীয় ছাত্রঐক্যের সাবেক শীর্ষনেতা ও জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মোতাহের হোসেন চৌধুরী রাশেদকে দেখতে আজ(বুধবার) দুপুরে ধানমন্ডি জেনারেল এন্ড কিডনি হসপিটালে গিয়েছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী জি এম কাদের।তিনি রাশেদ চৌধুরীরচিকিৎসার খোজ খবর নেন।
এসময় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন রাজু,কেন্দ্রীয় নেতা হেলাল উদ্দিন হেলাল,সুমন আশরাফ,অ্যাডভোকেট আবু তৈয়ব,জাপা নেতা মিজানুর রহমান প্রমুখ উপস্হিত ছিলেন।
উল্লেখ্য ফেনী জেলার কৃতি সন্তান মোতাহের হোসেন চৌধুরী রাশেদের দুটি কিডনিই অকেজো হয়ে গেছে।ত্রিপুরার প্রথম মুসলিম স্বাধীন নবাব শমসের গাজীর সপ্তম বংশধর তিনি।
গত তিনমাস ধরে বিভিন্ন মেডিকেলে তার চিকিৎসা চলছে।তিনি অধ্যাপক পরেশ কুমার পাহাড়ির তত্ত্বাবধানে ভারতের কলকাতার মেডিকো হসপিটালে চিকিৎসাধীন ছিলেন।সেখানেই তার নেফ্রোডাইটিস রোগ ধরা পরে।
বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নেফ্রোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম সেলিমের তত্ত্বাবধানে ধানমণ্ডি জেনারেল এন্ড কিডনি হসপিটালের ২০১ নং কেবিনে চিকিৎসাধীন।
সর্বশেষ চিকিৎসা ব্যবস্থাপনা অনুযারী তার কিডনি ট্রান্সপ্লান্ট(প্রতিস্থাপন) প্রয়োজন।তার রক্তের গ্রুপ বি(পজিটিভ)।
এমতাবস্থায় তার পরিবারের সদস্যরা,রোগীর সকল আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীসহ,মানবতাপ্রেমী সকলের প্রতি কিডনি ট্রান্সপ্লান্ট(প্রতিস্থাপন) সম্পর্কিত সঠিক তথ্য প্রদান ও দোয়া করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন।
আপনার সামান্য ভালোবাসা,সহানুভূতি ও সহযোগিতায় পারে একজন সৎ ও দেশপ্রেমিক সাবেক ছাত্রনেতাকে বাঁচাতে।
স/এষ্

