ঢাকামঙ্গলবার , ৮ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

admin
আগস্ট ৮, ২০১৭ ১০:১৮ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সোনারং মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে গাছের চারা বিতরণ করেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী আবদুল ওয়াহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান এমিলি পারভিন, টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মানিক মিয়া বাচ্চু মাঝি, সোনারং-টঙ্গীবাড়ী ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন লিটন মাঝিসহ অন্যান্যরা। এ সময় টঙ্গীবাড়ী উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে দেড় হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।

স/মা