ঢাকামঙ্গলবার , ৮ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বরিশালের অপহৃত ছাত্রী কেশবপুরে উদ্ধার


আগস্ট ৮, ২০১৭ ২:৪২ অপরাহ্ণ
Link Copied!

কেশবপুর (যশোর) প্রতিনিধি:

যশোরের কেশবপুর থানার পুলিশ বরিশালের বানারীপাড়া থেকে অপহৃত কলেজ ছাত্রী মিতালী রাণী ঘরামীকে উদ্ধার করেছেন। রোববার সন্ধ্যায় থানার পুলিশ উপজেলার নতুন মূলগ্রাম থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসেন। এ সময় এক অপহরণকারীকে আটক করা হয়।থানার পুলিশ সূত্রে জানা যায়, বরিশালের বানারীপাড়া উপজেলার তেৎলা গ্রামের অনীল ঘরামীর মেয়ে মিতালী রাণী ঘরামী ইন্ধেরহাট ফজিলা রহমান মহিলা কলেজের প্রথম বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্রী। গত ১ আগষ্ট মঙ্গলবার কলেজে যাওয়ার পথে একদল যুবক তাকে অপহরণ করেন। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা নেছারাবাদ থানায় একটি জিডি করেন। এরপর প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাদের অবস্থান নিশ্চিত হয়ে কেশবপুর থানাকে অবহিত করা হয়। কেশবপুর থানার উপপরিদর্শক আব্দুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে রোববার সন্ধ্যায় উপজেলার নতুন মূলগ্রামের প্রভাষ কুমার দাসের বাড়ির একটি ঘর থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসে। এ সময় সুমন রায় নামে এক অপহরণকারীকে আটক করা হয়। সুমন রায় বানারীপাড়ার তেৎলা গ্রামের সতিন্দ্র নাথ রায়ের ছেলে।কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আনোয়ার হোসেন বলেন, নেছারাবাদ থানার সংবাদের ভিত্তিতে ওই কলেজ ছাত্রীকে উদ্ধার এবং এক অপহরণকারীকে আটক করা হয়। সোমবার সকালে ওই থানার উপপরিদর্শক শাহজাহান আলী ও সহকারী উপপরিদর্শক ফেরদৌস হাওলাদারের কাছে তাদের হসত্মামত্মর করা হয়েছে। এ ব্যাপারে কেশবপুর থানায় ২৪৮ নং জিডি করা হয়েছে।নেছারাবাদ থানার ওসি মো. মনিরম্নল ইসলাম মুনির বলেন, কলেজ ছাত্রী মিতালী রাণী ঘরামী মিসিংয়ের ঘটনায় থানায় ২২৭ নং জিডি করেন তার বাবা। তাদের কেশবপুর থানা থেকে নেছারাবাদ থানায় নিয়ে আসা হচ্ছে। ওই ঘটনায় থানায় একটি অপহরণ মামলা হবে। যা প্রক্রিয়াধীন রয়েছে।

স/এম