বাঘারপাড়া (যশোর) প্রতিনিধিঃ বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসের সহায়ককে মারপিট করেছে একই অফিসের অফিস সহকারি। অফিস সহায়ক আব্দুস সামাদ এখন বাঘারপাড়া হাসপাতাপলে চিকিৎসাধীন আছেন। গতকাল সকালে অফিস অভ্যান্তরে এ মারপিটের ঘটনা ঘটে।
আব্দুস সামাদ জানিয়েছেন, ‘সকাল ১০ টার দিকে শিক্ষা সুপারভাজার ওয়াহিদুজ্জামান স্যার কিছু কাগজপত্রে সিল মারার জন্য অফিস সহকারি কাম ডাটা এন্ট্রি অপারেটর তপন মন্ডলের কাছে পাঠান। আমি তপন মন্ডলের রুমে ঢোকা মাত্রই সে আমাকে বেরিয়ে যেতে বলেন। আমি স্যারের সিল চাওয়াতে তপন মন্ডল আমাকে কিল ঘুষি মারতে শুরু করে। ঘটনাস্থলেই আমি সংজ্ঞাহীন হয়ে পড়ি’। শিক্ষা সুপারভাইজার ওয়াহিদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এমন ঘটনা অফিস অভ্যান্তরে ঘটা একবারেই কাম্য না। আমি নিজেই সামাদকে হাসপাতালে নিয়ে ভর্তি করে দিয়েছি’। মাধ্যমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মাদ তেজারতের মোবাইলের দুটি নম্বর বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে তপন মন্ডল বলেছেন, সামাদকে মারপিট করা হয়নি। তাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে।
স/এষ্

