ঢাকামঙ্গলবার , ৮ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আগৈলঝাড়ায় ছাত্রলীগ নেতাকে আটকের প্রতিবাদে বিক্ষোভ মিছিল 

admin
আগস্ট ৮, ২০১৭ ১:০২ পূর্বাহ্ণ
Link Copied!

স্বপন দাস, আগৈলঝাড়া
বরিশালের আগৈলঝাড়ায় ষড়যন্ত্রের মাধ্যমে ইয়াবা দিয়ে ছাত্রলীগ নেতাকে র‌্যাবের হাতে ধরিয়ে দেয়ার প্রতিবাদে ও দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উপজেলা ছাত্রলীগ ও রাজিহার ইউনিয়ন বাসীর ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১ ঘটিকায় উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে র‌্যাবের হাতে আটক ছাত্রলীগ নেতা জগদীশ ভক্তর নিজ এলাকা রাজিহার ইউনিয়নের বাহাদুপুর গ্রামের শত শত নারী পুরুষ উপজেলা সদরে বিক্ষোভ মিছিল নিয়ে আসে। পরে উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাতের সভাপতিত্বে আওয়ামীলীগ কার্যালয়ে ষড়যন্ত্রের মাধ্যমে রাজিহার ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জগদীশ ভক্তকে মাদকসহ মিথ্যা মামলা দিয়ে র‌্যাবের হাতে তুলে দেয়ার নিন্দা ও মিথ্যা মামলা প্রত্যাহারসহ সরকারের উর্ধতন কর্মকর্তাদের মাধ্যমে তদন্ত পূর্বক ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে শাস্তির আহ্বান জানিয়ে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলার আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগের সমন্বয়ক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি প্রধান শিক্ষক সুনীল কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামী যুবলীগ এর সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইক, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি ও রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, জগদীশের নিজ গ্রামের প্রবীন ব্যক্তি সুনীল হালদার প্রমূখ।
উল্লেখ যে গত শনিবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার রাজিহার ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত যোগেন্দ্র নাথ ভক্তর ছেলে ও রাজিহার ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জগদীশ ভক্ত (৪০) বাড়ির পাশের বাহাদুরপুর বাজারে একটি দোকানে স্থানীয় লোকজনের সাথে কথা বলছিলেন। এসময় অপরিচিত দু’জন লোক তার সাথে কথা আছে বলে একটু আড়ালে যেতে বলেন। জগদীশ আড়ালে গেলে সেখানে আগে থেকে থাকা আরও লোকজন জগদীশকে মুখে কাপড় বেধে জোর করে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। জগদীশকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি মুহুর্তের মধ্যে এলাকাসহ পুরো উপজেলায় ছড়িয়ে পরলে দলীয় নেতাকর্মীসহ স্থানীয়রা তার হদিস জানতে বিভিন্ন আইন শৃংখলা বাহিনীর দ্বারস্ত হন। কোথাও জগদীশের হদিস না পেয়ে পুলিশের এসআই মনিরুজ্জামানের সহযোগিতায় জেলা আওয়ামীলীগ নেতা ও মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির পাইক সহ অন্যান্য নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে পুলিশের মাধ্যমে জানতে পারেন র‌্যাব সদস্যরা তাকে ধরে নিয়ে গেছে। তবে র‌্যাব সদস্যরা ওই সময় জগদীশকে আটকের সত্যতা স্বীকার করেনি বলে জানিয়েছে ওই নেতৃবৃন্দ। আটকের আট ঘন্টা পর রাত তিনটার দিকে ৫০ পিচ ইয়াবাসহ ছাত্রলীগ নেতা জগদীশ ভক্তকে থানায় সোপর্দ করে বরিশাল র‌্যব-৮ সদস্য ডিএডি মোঃ আলী হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলা নং-২ (৬.৮.১৭)।
এসময় আটক ছাত্রলীগ নেতা জগদীশ র‌্যাব কর্তৃক তাকে বেদম মারধরের ঘটনা ডিউটিরত কর্মকর্তা এসআই মিজানকে জানালে মামলার বাদী র‌্যাব সদস্য মোঃ আলী হোসেন ক্ষিপ্ত হয়ে জগদীশকে গালাগাল করে পুনরায় তাদের হেফাজতে নিতে চাইলে ওসি (তদন্ত) আব্দুর রহমানের সাথে বাদীর বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে পুলিশ সুপার নির্দেশ দিলে তারা থানায় হস্তান্তর করা আসামী র‌্যাবের হেফাজতে দেবেন, অন্যথায় নয় জানালে- বাদী র‌্যাব সদস্য আলী হোসেন নিবৃত হন। র‌্যাবের দায়ের করা এজাহারে জগদীশকে বাহাদুরপুর থেকে আটক দেখানো হলেও ইয়াবা জব্দ দেখানো হয় অন্তত ৭ কি.মি. দূরে চেঙ্গুটিয়া গ্রামে। সূত্র জানায়, মামলায় স্বাক্ষীদের ইচ্ছার বিরুদ্ধে ভয় দেখিয়ে র‌্যাব সদস্যরা মামলায় তাদের স্বাক্ষী করেছে। বিষয়টি বরিশাল পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে। গত রবিবার সকালে আটক জগদীশ ভক্তকে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোশারফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, মামলায় বেশ কিছু অসংগতি পেয়েছেন। পুলিশ হেফাজতে ছাত্রলীগ নেতা জগদীশ ভক্ত জানান, তিনি মিল্ক ভিটার এজেন্ট। তাকে আটকের পর মোটর সাইকেলে বসেই তার সাথে থাকা ১ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেয় র‌্যাব সদস্যরা। এরপর মুখে কালো কাপর বেঁধে চেঙ্গুটিয়া গ্রামের নুরু তালুকদারের রাইস মিলে নিয়ে নিয়ে মারধর করে। সেখানে স্থানীয় একাধিক জনপ্রতিনিধি, এক পাইকারী মাদক বিক্রেতা ও সম্প্রতি হওয়া এক ধর্ষণ মামলার আসামী এসে র‌্যাবের সাথে কথা বলে চলে যায়। তার পরে তাকে নিয়ে গৌরনদীর নীলখোলা একটি বাড়িকে আটক রেখে মারধর করে ,তার কাছে ইয়াবা আছে মর্মে স্বীকারোক্তিমুলক জবানবন্দি আদায় করে। এর পরে তাকে নিয়ে গৌরনদী হাসপাতালের সামনে গাড়ি দাড় করিয়ে এক চিকিৎসকের কাছে থেকে টাকা নেয় র‌্যাব সদস্যরা। পরে তাকে নিয়ে বরিশাল র‌্যাব-৮ অফিসে না গিয়ে নদীর পাড়সহ বরিশালের বিভিন্ন স্থানে নিয়ে ক্রস ফায়ারে হত্যার হুমকী দিয়ে তারা যা বলে তা স্বীকার করে নিতে বলেন বলে জনান আটক জগদিশ ভক্ত ।

স/এষ্