ঢাকাসোমবার , ৭ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝুলন যাত্রা পরিদর্শন করলেন এডিসি জেনারেল

admin
আগস্ট ৭, ২০১৭ ১:০২ পূর্বাহ্ণ
Link Copied!

আকিব হৃদয়, কিশোরগঞ্জ থেকে

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান ঝুলন যাত্রা পরিদর্শন করেছেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপসচিব তরফদার মোঃ আক্তার জামীল। গত ৫ ও ৬ আগস্ট ২০১৭ তারিখ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহরের আখড়া বাজারে অবস্থিত শ্যাম সুন্দর আখড়া এবং স্টেশন রোডের শ্রী শ্রী কালীবাড়ি মন্দিরে যান এবং ঝুলন যাত্রা উপভোগ করেন। তিনি এসময় ভক্তদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের সার্বিক নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন। উল্লেখ্য, ঝুলন যাত্রায় ভগবান ভক্ত অভক্ত নির্বিশেষে সকলকে অনুগ্রহ করবার জন্য গোলকধাম থেকে ভূলোকে এসে লীলা করেন। শ্রাবণ মাসে একাদশী থেকে পূর্নিমা-পাঁচদিনব্যাপী অনুষ্ঠিত হয় ঝুলন উৎসব। ঝুলন যাত্রা এমনি এক লীলার নাম যেখানে ভগবান শ্রী কৃষ্ণ এর সাথে শ্রী রাধার মাধুর্যপূর্ণ প্রেমের পরিপূর্ণ প্রকাশ ঘটেছে।

স/এষ্