স্বপন দাস, আগৈলঝাড়া
বরিশালের আগৈলঝাড়ায় আসন্ন শ্রী কৃষ্ণের জন্মাষ্টমি যথাযথ মর্যাদায় পালনের লক্ষে আগৈলঝাড়া পূজা উদ্যাপন পরিষদ এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার আগৈলঝাড়া শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে আগৈলঝাড়া পূজা উদ্যাপন পরিষদ এর সভাপতি সুনিল বাড়ৈ’র সভাপতিত্বে সহ-সম্পাদক অনিমেষ মন্ডল এর সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন বিপুল দাস, রমণী সরকার, যতীন্দ্র নাথ মিস্ত্রী, নির্মলেন্দু বাড়ৈ, অমিও লাল চৌধূরী, আভা মূর্খাজী, উজ্জল লাহেরী, যাদব মজুমদার, সুশান্ত মজুমদার, রথিন মন্ডল সহ অনেকে। মতবিনিময় সভার শুরুতেই গীতা পাঠ ও ১৫ই আগস্ট নিহত সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সভায় বক্তারা আসন্ন শ্রী কৃষ্ণের জন্মাষ্টমি যথাযথ মর্যাদায় পালনের জন্য করণীয় বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেন।
স/এষ্

