ফিরোজ জোয়ার্দ্দার:সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্র্ড আওয়ামীলীগের সভাপতি/সম্পাদকদের নিয়ে আগামী ৬ই মার্চ ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন উপলক্ষে এক নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পাবলিক ইনস্টিটিউট চত্বরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ দলিয় ভাইস চেয়ারম্যান প্রার্র্থী ও সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের ধর্ম-বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন। এ সময় তিনি বলেন, নির্র্বাচিত হতে পারলে অবহেলিত উপজেলাকে মাদকমুক্ত করার অঙ্গিকার করেন। তাছাড়া প্রতিটি ইউনিয়ন আওয়ামীলীগের ত্যাগী নেতা কর্মীদের যথাতথ মূল্যেয়ন করা হবে। সাধারণ মানুষ যাতে পুলিশি বা দলিয় হয়রানীর শিকার না হয় সেদিকে সবার সজাগ দৃষ্টি দিতে হবে। কোন কর্র্মী যদি হয়রানীর শিকার হয়’ আর যদি সঠিক প্রমান থাকে তাহলে তাদের বিরুদ্ধে দলিয় ব্যবস্থা গ্রহন করা হবে। আওয়ামীলীগ নেতা মন্ময় মনিরের পরিচালনায় মতবিনিময় সভায় আর বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্জ্ব মাস্টার খায়বার হোসেন, আনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যানগন শামসুদ্দিন আল মাসুদ বাবু, মাস্টার নূরুল ইসলাম, আফজাল হোসেন হাবিল, এস এম মনিরুল ইসলাম, আলহাজ্জ্ব আব্দুল হামিদ সরদার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম, আওয়ামী নেতা মাস্টার আজিজুর রহমান, শফিকুল ইসলাম, জিএম জাহাঙ্গীর হোসেন, আব্দুর রহমান, মাস্টার হাফিজুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুুজ্জামান তুহিন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। এসময় মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক প্যানেল মেয়র মাষ্টার মনিরুজ্জামান বুলবুল, পূজা উৎযাপন পরিষদের সভাপতি বাবু মনোরঞ্চন সাহা, আওয়ামীলীগ নেতা কাউন্সিলরগন জাহাঙ্গীর হোসেন, আকিমুদ্দিন আকি, মেজবাহ উদ্দিন লিলুু, এস এম মফিজুল হক, শেখ মোসলেম আহম্মেদ, প্রভাষক আব্দুল মান্নান, ইউপি সদস্য লিয়াকত গাজি, আব্দুর রশিদ, ওলিউর রহমান, শাহাদাৎ আলি, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ আশিকুর রহমান মুন্না, স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শাহিদুজ্জামান সাঈদ, পৌর যুুবলীগের সাধারণ সম্পাদক জুলফিকার আলি, যুুগ্ন-সম্পাদক শামিমুল ইসলাম মিলন, নাদিম হোসেন, যুবলীগ নেতা মাস্টার আলমগীর আজাদ, ইকবাল হোসেন, নয়ন হোসেন, মনিরুল ইসলাম মনি, উপজেলা ছাত্রলীগের সাবেক যুুগ্ন সম্পাদক শেখ মারুফ আহম্মেদ জনিসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃৃন্দ প্রমুখ। এছাড়া আগামী ২২ শে ফেব্র্রয়ারী হতে ৪ঠা মার্র্চ পর্র্যন্ত পৌরসভাসহ উপজেলার সকল ইউনিয়নে আওয়ামীলীগের উদ্দ্যোগে ভাইস চেয়ারম্যান নির্র্বাচনে দলিয় মতবিনিময় সভা করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে বলে দলিয় সূত্রে জানা গেছে।
স/শা

