ঢাকারবিবার , ৬ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কথা রাখলেন বেদগ্রামের জনপ্রতিনিধি

admin
আগস্ট ৬, ২০১৭ ৩:০২ পূর্বাহ্ণ
Link Copied!

চমক প্রতিবেদক : নির্বাচনের আগে অনেকে মনগড়া নানা প্রতিশ্রুতি দিয়ে থাকে। যার অনেকটাই বাস্তাবায়ন হয় না। কিন্তু এই ধারা থেকে বের হয়ে এসেছেন গোপালগঞ্জ জেলার সদর আসনের ১৫ নং  দূর্গাপুর ইউনিয়ানের  ৯ নং ওর্য়াডের জনপ্রতিনিধি আমির শেখ। গতকাল শনিবার নিজের এলাকার বিভিন্ন স্থানে তিনি নির্বাচন পূর্ব প্রতিশ্রুতি মোতাবেক সোলার প্যানেল বিরতণ করেন।

বেদগ্রাম সার্বজনিন শ্রী শ্রী হরি মন্দির, বেদগ্রাম উওরপাড়া জামে মসজিদ(খালের উপার), এবং বেদগ্রাম পূর্বপাড়া জামে মসজিদে আমির শেখ এসব পন্য কর্তৃপক্ষের কাছে তুলে দেন।

নিজ এলাকায় ব্যাপক জনপ্রিয় এই তরুণ নেতা চমক নিউজকে জানান, ‘আমি নির্বাচনের আগে আমার এলাকার মানুষের কাছে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিলাম, তার অংশ হিসাবে এই সোলার প্যানেল বিরতন। ধারাবাহিক ভাবে আমি বাকি প্রতিশ্রুতি পূরণের চেষ্টা করবো। আমি ক্ষমতার জন্য জনপ্রতিনিধি হইনি। আমি মানুষের সেবা করার জন্য নির্বাচন করেছি। এলাকার মানুষ আমার প্রতি বিশ্বাস রেখেছে, আমি তাদের বিশ্বাস রাখার সর্বাক্ত চেষ্টা করবো। দোয়া করবেন সব সময় যেন, মানুষ ও সমাজের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি’।

 

স/এষ্