নবাবগঞ্জ-দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকা দোহার উপজেলায় মাদক ব্যবসার নিয়ন্ত্রন দখলে নেয়াকে কেন্দ্র করে সন্ত্রাসীদের ছুঁড়িকাঘাতে হাতে শেখ মিন্টু(৩২) নামে এক ব্যাক্তি খুন হয়েছে। নিহত মিন্টু উপজেলার কুসুমহাঁটি ইউনিয়নের আউলিয়াবাদ গ্রামের শেখ লাল মিয়ার ছেলে ।
দোহার থানা পুলিশ ও নিহতের স্বজনদের কাছ থেকে পাওয়া তথ্য মতে,
গত বৃহস্পতিবার আনুমানিক রাত ৮ টার দিকে নিহত মিন্টু বাবুডাঙ্গী এলাকায় তার চাচাতো ভাই কামালের কাছে যায়। এরপর তার পরিবারের সদস্যরা মুঠো ফোনে তার সাথে যোগাযোগের চেষ্টা করলে ফোন বন্ধ পেয়ে চিন্তিত হয়ে বিভিন্ন জায়গায় খোজাঁ-খুজি করে হতাশ হয়ে যায়। এতপর শুক্রবার সকালে বাবুডাঙ্গী এলাকার একটি বাঁশ ঝাঁড় থেকে মিন্টু লাশ উদ্ধার করা হয়। এসময় লাশের গায়ের বিভিন্ন স্থানে ছুঁড়িকাঘাতের চিহ্ন দেখা যায়।
মাদক ব্যবসায় আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে প্রতিহিংসার বশবর্তী হয়ে মাদক ব্যবসায়ী চক্রের হাতে মিন্টু খুন হয়েছে বলে গ্রামবাসীর ধারণা।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সিরাজুল ইসলাম বলেন, তদন্ত চলছে সঠিক প্রমানের ভিত্তিতে আসামি গ্রেফতারসহ সকল ব্যবস্থা গ্রহন করা হবে ।
স/শা

