ঢাকারবিবার , ৬ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে মাদক সম্রাট রাসেলের গলিত লাশ উদ্ধার

admin
আগস্ট ৬, ২০১৭ ১:১১ পূর্বাহ্ণ
Link Copied!

গৌরীপুর ময়মনসিংহ থেকে শেখ বিপ্লব :
ময়মনসিংহ গৌরীপুর (০৫ আগস্ট) শনিবার দুপুর ১টার সময় মাদক সম্রাট রাসেলের (২৫) বস্তাবন্ধী গলিত লাশ গৌরীপুর থানা পুলিশ রেল স্টেশন সড়কের তার বন্ধু সাজনের বাসা থেকে তালা ভেঙ্গে উদ্ধার করে।
রাসেলের ছোট ভাই ইমরান (২০) জানায়,গত বুধবার (০২ আগস্ট) বিকাল বেলা রাসেল বেশ কিছু টাকা ও স্বর্ণাঙ্কার নিয়ে বাসা থেকে রেব হয়। তারপর থেকে সে নিখোঁজ আত্মীয় স্বজনসহ অনেক জায়গায় খোজাখোজি করে তাকে পাওয়া যায়নি। লাশ উদ্ধারের পর এলাকাবাসী ও ব্যবসায়ীরা জানান, বুধবার রাত থেকে মনু মিয়ার ছেলে সাজনের বাসার সামনে একটি নিউ মডেল লাল রঙের ১৫০ সিসি পালসার মোটারসাইকেল দাঁড়ানো ছিল, যার পিছনে মুক্তাগাছা শো রুমের স্টিকার লাগানো ছিল। শুক্রবার রাতে কোন এক সময় কেউ গাড়িটি নিয়ে যায়। ধারণা করা হচ্ছে- হত্যাকারীরা প্রথমে মোটরসাইকেলটি এখানে রেখেই চলে যায়, পরে সুযোগ বুঝে তা নিয়ে গেছে। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার আহম্মদ জানান, দূর্গন্ধ পেয়ে পাশের বাসার লোকজন পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে মনু মিয়ার বাসার তালা ভেঙ্গে লাশ উদ্ধার করে। পঁচা গলা দুর্গন্ধ লাশটি পলিথিনে মোড়ানো ছিল। পচে যাওয়া লাশটির চেহারা বিকৃত হয়ে যাওয়ায় পরিবারের লোকজন তার পরিধিয় জামা কাপড় দেখে রাসেল বলে সনাক্ত করে। রাসেল মদ, গাজা, হেরোইন, ইয়াবাসহ বিভিন্ন মাদকসেবন ও ব্যবসার সাথে জড়িত ছিল। সে পশ্চীম ভালুকার ইদ্রিস আলী বাচ্চু মিয়ার ছেলে। হত্যার কোন কারন জানা যায়নি তবে তদন্ত চলছে। লাশ ময়না তদন্তের জন্য মচিমহাতে প্রেরণ করা হয়েছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত কোন মামলা হয়নি।

স/এষ্