ঢাকারবিবার , ৬ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কিশোরগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

admin
আগস্ট ৬, ২০১৭ ১২:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

আকিব হৃদয়, কিশোরগঞ্জ প্রতিনিধি

গতকাল ৫ আগস্ট ২০১৭ তারিখ শনিবার কিশোরগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০:০০ টায় জেলার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের টিকাদান কেন্দ্রে আনন্দঘন পরিবেশে একটি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাাস ক্যাপসুল খাওয়ানোর মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক তরফদার মো: আক্তার জামীল। এসময় কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা: মো: হাবিবুর রহমান, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, ডেপুটি সিভিল সার্জন ডা: মুজিবর রহমান, বিএমএ, কিশোরগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ডা: আব্দুল ওয়াহাব বাদল, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু তাহা মো: এনামুর রহমানসহ জেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এই ক্যাম্পেইনে জেলার প্রায় ৫ লক্ষ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুকে একটি নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে ।

স/এষ্