ঢাকাশনিবার , ৫ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নাটোর-বগুড়া রুটে তৃতীয় দিনেও বাস চলাচল বন্ধ

admin
আগস্ট ৫, ২০১৭ ১১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

তাপস কুমার, নাটোর:
জেলা মোটর মালিক সমিতির নামে সিংড়ার অবৈধ সমিতির কার্যক্রম এবং তাদের চাঁদা উত্তোলন প্রক্রিয়া যতক্ষন বন্ধ পর্যন্ত বন্ধ না হবে ততক্ষন পর্যন্ত নাটোর-বগুড়া রুটে কোন বাস চলবে না এমন সিদ্ধান্তে অনড় রয়েছে নাটোর বাস মালিক সমিতিসহ উত্তর ও দক্ষিনাঞ্চলের বাস মালিক সমিতি। এর সাথে রাজশাহী বিভাগের আট জেলা নিয়ে গঠিত বিভাগীয় সড়ক ফেডারেশনও এই দাবীর সাথে একাত্মতা ঘোষনা করেছেন।
শনিবার সকাল ৯ টার সময় জেলা বাস মালিক সমিতির সভাপতি প্রশান্ত কুমার পোদ্দার ওরফে লক্ষণ পোদ্দার এ তথ্য জানান। তিনি বলেন, সিংড়া থেকে পরিচালিত জেলা মোটর মালিক সমিতির কোন ভিত্তি নেই এবং তা অবৈধ সংগঠন। প্রায় ১৪ বছর আগের গুরুদাসপুর উপজেলা মোটর মালিক সমিতির লাইসেন্স পুনরায় নবায়ন করে তারা সিংড়ায় অস্থায়ী কার্যালয় স্থাপনের শর্তে এই সংগঠন করেছেন।
তারা অদৃশ্য শক্তিবলে অবৈধভাবে বাসসহ বিভিন্ন যানবাহন থেকে ১৭০ টাকা চাঁদা উত্তোলন করেন। এব্যাপারে জেলা প্রশাসনকে অবহিত করার পরও কোন ব্যবস্থা নেয়নি। এনিয়ে বাস ধর্মঘটও ডেকেছিলেন তারা। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের কার্যক্রম বন্ধের আশ্বাস দেওয়ায় ধর্মঘট প্রত্যাহার করেছিলেন। কিন্তু জেলা প্রশাসন আজও কোন ব্যবস্থা নেয়নি। তিনি বলেন, আজ শনিবার তিন দিন ধরে নাটোর-বগুড়া মহাসড়কে বাস চলাচল বন্ধ রেখে তারা সিংড়া সমিতির কার্যক্রম বন্ধের দাবী জানিয়ে আসছেন। কিন্তু প্রশাসনের দিক থেকে কোন ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।
বিষয়টি বাংলাদেশ সড়ক ফেডারেশনের মহাসচিব মোঃ এনায়েত উল্লাহ খান ও রাজশাহী বিভাগীয় সড়ক ফেডারেশনের সভাপতি মোঃ মঞ্জুর রহমান পিটারকে অবহিত করেছেন। তারাও এদাবীর সাথে একাত্মতা ঘোষণা করে আন্দােলন চালিয়ে যাওয়ার কথা বলেছেন।
এব্যাপারে কথা হয় রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মোঃ মঞ্জুর রহমান পিটারের সাথে। তিনি জানান, সিংড়া সংগঠন বৈধ না অবৈধ তা এখনও তিনি নিশ্চিত নন। তবে একটি জেলায় দুই সংগঠন থাকতে পারেনা। এতে বিশৃংখলার সৃষ্টি হয়। নাটোরে দুইটি সংগঠন থাকায় বিশৃংখলার সৃষ্টি হচ্ছে, বাস মালিকদের অযথা দুই জায়গায় চাঁদা দিতে হচ্ছে। তাই এই পরিস্থিতি উত্তোরণে এবং পরিবহন সেক্টরকে বাঁচাতে তারা নাটোর বাস মালিক সমিতির সাথে একমত পোষন করেছেন। তিনি আরো বলেন, সংগঠনের নিয়মানুসারে ৩০/৪০ টি গাড়ি থাকলেই কেবল সমিতি বা সংগঠন করা যায়। সেই ক্ষেত্রে তার জানামতে ওই পরিমান গাড়ি সিংড়া সমিতিতে নেই। এহিসাবে তাদের সংগঠনের কোন ভিত্তি নেই এবং চাঁদা তোলাও অবৈধ। তিনি বলেন, কারো ছত্রছায়ায় থেকে এমন সংগঠনের ব্যানারে চাঁদা উত্তোলন করলে তারা মেনে নেবেন না। এমন অবৈধ সংগঠনের ব্যাপারে জেলা প্রশাসকই ব্যবস্থা নিতে পারেন।
নির্দিষ্ট কারিকুলাম নিয়ে সংগঠন চলে, তাই সিংড়া সমিতির কতটুকু বৈধতা আছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার জন্য নাটোরের জেলা প্রশাসককে অনুরোধ জানানো হয়েছে। কিন্তু তিনি এখনও কোন ব্যবস্থা গ্রহণ করেননি। শনিবারের মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থা না নিলে তাদের পক্ষ থেকে বিষয়টি সুরাহ করার জন্য উদ্যোগ নিবেন। কারন ধর্মঘটের কারনে মালিক-শ্রমিকরা যেমন ক্ষতিগ্রস্থ হচ্ছেন, তেমনি জনসাধারন ভোগান্তিতে পড়ছেন। এটার দ্রুত সমাধান হওয়া উচিত।
তবে জেলা প্রশাসক শাহিনা খাতুন জানিয়েছেন, রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতির সাথে কথা হয়েছে, তারা দুই পক্ষের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আজকেই তারা কর্মসুচী প্রত্যাহার করে নেবেন। এদিকে জেলা প্রশাসনের সাথে বাস মালিক সমিতি ও মোটর মালিক সমিতির আলোচনায় ইতিবাচক কোনো ফলাফল না আসায় তৃতীয় দিনেও নাটোর-বগুড়া মহাসড়কে বাস চলাচল শুরু হয়নি। তবে যাত্রীদের ভোগান্তি এড়াতে নাটোর, রাজশাহীসহ দক্ষিণ ও উত্তরাঞ্চেলের বাস মালিক সমিতিগুলোর সিদ্ধান্তে নাটোর-বগুড়া সড়কের পরিবর্তে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের সিরাজগঞ্জ হয়ে বাস চলাচল অব্যাহত রয়েছে। শনিবারও সকালে বড়হরিশপুর বাস টার্মিনাল ও শহরের মাদ্রাসা মোড়ে দেখা গেছে, নাটোর-বগুড়া মহাসড়কে দুই একটি বিআরটিসি বাস আর সিএনজি থ্রি-হুইলার গাড়ি ছাড়া কোনও বাস চলাচল করছে না। রাজশাহী থেকে ছেড়ে আসা উত্তরাঞ্চলগামী বাসগুলো বনপাড়া ও হাটিকুমরুল হয়ে এবং দক্ষিণাঞ্চলের বাসগুলো একই রুটে যাতায়াত করছে। ফলে যাত্রীদের ভোগান্তি কিছুটা দূর হলেও ছন্দপতন হচ্ছে চলাচলে।
এসব সমস্যা নিরসনে দ্রুত সমাধান চান যাত্রী, বাস চালকসহ সকলেই। তা না করা হলে সমস্যা আরও প্রকট আকার ধারন করবে বলে জানান তারা।

স/এষ্