ইবি সংবাদদাতা-
বিভাগের নাম পরিবর্তনের দাবিতে অবস্থান ধর্মঘট করছে ইসলামী বিশ্ববিদ্যালয়েরআল-ফিকহ বিভাগের শিক্ষার্থীরা। শনিবার বেলা সাড়ে ১১টায় মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনে বিভাগের সামনে এ অবস্থান ধর্মঘট পালন করে তারা।
শিক্ষার্থীরা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগ ও আল-ফিক্হ বিভাগের একই কোর্স পড়ানো হয়। অথচ বিভাগের নামের কারণে আমরা নানা জটিলতায় ভুগছি। এতে আমরা বৈষম্যের শিকার হচ্ছি। ফলে বিভাগের নাম পরিবর্তনের জন্য আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট দাবি জানাচ্ছি।
এ বিষয়ে বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. এ.কে এম নুরুল ইসলাম বলেন,বিভাগের নাম পরিবর্তন শিক্ষার্থীদের যৌক্তিক দাবি। আমরা নাম পরিবর্তনের বিষয়টিবিভাগীয় একাডেমিক কমিটিতে পাশ করে বিশ্ববিদ্যালয় একাডেমিক কমিটিতে প্রেরণ করেছি। তারা বিষয়টি প্রক্রিয়াধীন রেখেছে।
স/এষ্

