ঢাকাশনিবার , ৫ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের জন্য ‘কিডস এন্ট্রপেনিউর প্রোগ্রাম’ চালু

admin
আগস্ট ৫, ২০১৭ ১১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার মানসিকতার উন্নয়ন ও বিকাশে “কিডসপ্রেনিউর” নামে ’কিডস এন্ট্রপেনিউর প্রোগ্রাম’ চালু করা হয়েছে। আজ ৫ আগস্ট ২০১৭ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের মিলনায়তনে এ প্রোাগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এন্ট্রাপ্রেনিউরশীপ বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক সৈয়দ মারুফ রেজা। শিক্ষার্থীদের উদ্যোক্তা হতে অনুপ্রানিত করতে ও আত্ম নির্ভরশীলতা বাড়াতে ও মনোবল চাঙ্গা করতে অনুষ্ঠানে উদ্দীপনামূলক বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের সিনিয়র ভাইস প্রিন্সিপাল রাহিমা কে মির্জা রোজমেরী। অনুষ্ঠানে আগামী ১২ আগস্ট ২০১৭ তারিখে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের আয়োজনে অনুষ্ঠিতব্য মাই ই-কিডস্ শো-২০১৭ তে কিডস এন্ট্রনিউরশীপ প্রোগ্রাম পরিচালনা ও স্কুলের শিক্ষার্থীদের প্রতিযোগীতার উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এন্ট্রাপ্রেনিউরশীপ বিভাগের পাঁচ শিক্ষার্থীকে এ প্রেগ্রামের অন্তর্ভূক্ত করা হয়। এখন থেকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে প্রতিসপ্তাহে একদিন বৃহস্পতিবার নিয়মিতভাবে এন্ট্রাপ্রেনিউরশীপ সেশান আয়োজন করা হবে যা শিক্ষার্থীদের নিয়মিত ক্লাব কাযক্রমের অংশ ও এক্সট্রা কারিকুলার কর্মকান্ডের আওতায় উদ্যোক্তা হওয়ার মানসিকতা ও দক্ষতা অর্জনে সহায়তা করবে।

স/এষ্