ঢাকাশনিবার , ৫ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টিভিতে মুক্তামনির অস্ত্রোপচারের খবর দেখেছি : রহিম

admin
আগস্ট ৫, ২০১৭ ১২:১৫ অপরাহ্ণ
Link Copied!

বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার শিশু মুক্তামনির হাতে অস্ত্রোপচার শুরু হয়েছে। তার সফল অপারেশন ও সুস্থতা কামনা করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম বলেছেন, ‘আমি আমার বোনের জন্য দোয়া করবো’। শুক্রবার রাতে ঢামেকের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেনকে পাঠানো এক ক্ষুদেবার্তায় তিনি এ কথা বলেন।

এরআগে ডা. সামন্ত লাল সেন মুক্তামনির অপারেশনের কথা জানিয়ে মুশফিককে এসএমএস করে দোয়া চান। ওই বার্তায় তিনি জানান, ‘কাল মুক্তামনির প্রথম অস্ত্রোপচার। আমাদের জন্য দোয়া করবেন। ‘ ফিরতি এসএমএস-এ মুশফিক বলেন, ‘ইনশাআল্লাহ, টিভিতে মুক্তামনির অস্ত্রোপচারের খবর দেখেছি। আমি আমার বোনের জন্য দোয়া করবো। ‘

উল্লেখ্য, আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শুরু হওয়া এই অস্ত্রোপচারে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্লাস্টিক সার্জন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেসথেশিয়া বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নিয়েছেন।