ঢাকাশুক্রবার , ১৭ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

খাজাবাবা ফরিদপুরী (কু:ছে:আ:) ছাহেবের ৪ দিনব্যাপী বিশ্ব উরস আগামীকাল শুরু

admin
ফেব্রুয়ারি ১৭, ২০১৭ ১০:১০ পূর্বাহ্ণ
Link Copied!

♦ হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি: বিশ্বওলী হযরত শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরী (কু:ছে:আ:) ছাহেবের ৪ দিনব্যাপী মহাপবিত্র বিশ্ব উরস শরীফ আগামীকাল শনিবার ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে শুরু হবে। বিশ্বব্যাপী সাম্য , ভ্রাতৃত্ব, বহু সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তি ও ঐক্যের বারতাবাহী এবারের বিশ্ব উরস শরীফে ৪ দিনের আসা যাওয়ায় দেশ-বিদেশের কোটিরও অধিক মানুষ সমবেত হতে পারে বলে আশা করা হচ্ছে। আগামী ২১ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে বিশ্বওলী কেবলাজান ছাহেবের পবিত্র রওজা শরীফ যিয়ারত ও আখেরী মুনাজাত অনুষ্ঠিত হবে।
বিশ্বওলী কেবলাজান ছাহেবের আধ্যাত্মিক প্রতিনিধি পীরজাদা আলহাজ্জ খাজা মাহ্ফুযুল হক মুজাদ্দেদী ছাহেব ও পীরজাদা আলহাজ্জ খাজা মোস্তফা আমীর ফয়সাল মুজাদ্দেদী ছাহেব আজ প্রথমে সমবেত কয়েক লাখ শান্তিকামী মুসলমানদের সাথে নিয়ে সুবিশাল জামাতে জু‘মার নামাজ আদায় করেন। নামাজ শেষে মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়। তারপর আধ্যাত্মিক প্রতিনিধিদ্বয় সমবেতদের সাথে নিয়ে বিশ্বওলী কেবলাজান ছাহেবের পবিত্র রওজা শরীফ যিয়ারত করেন। যিয়ারতের পরে প্রথাগতভাবে আজ বিশ্ব উরস শরীফের সার্বিক কর্মকান্ডের আনুষ্ঠানিকতা শুরু হয়।
বিশ্ব উরস শরীফে শরীক হতে এবার কয়েক দিন আগে থেকেই শান্তিকামী মানুষের ঢল শুরু হয় বিশ্ব জাকের মঞ্জিলে। আজ থেকে শুরু হয়েছে ব্যাপক কাফেলা। ৪ দিনের বিশ্ব উরস শরীফে ওয়াক্তিয়া নামাজের সাথে নফল ইবাদত বন্দেগী, তেলাওয়াতে কালামে পাক, দফায় দফায় মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাত, রাতের শেষ ভাগে (রাত ৩টা থেকে ফযরের আযানের পূর্ব মুহুর্ত পর্যন্ত) রহমতের সময় পর্যন্ত পরম করুনাময় আল্লাহর রহমত কামনা ও তদীয় পেয়ারা হাবীব বিশ্ব নবী রাসুলে পাক (সা:) এর স্মরণ এবং মোরাকাবা মোশাহেদা ও জেকের, যোহর, আসর ও মাগরিব নামাজ বাদ মোরাকাবা মোশাহেদা ও জেকের আসকার, এশা নামাজ বাদ রাসুলে পাক (সা:) এর প্রতি নজরানা স্বরূপ দরুদ শরীফ পাঠ এবং প্রতি ওয়াক্তে নামাজ ও নফল আবাদত বন্দেগীর পরে প্রকৃত ইসলামের সুমহান আদর্শ আলোকপাত করে ওয়াজ নসিত অনুষ্টিত হবে।

স/শা