ঢাকাশুক্রবার , ৪ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

দ্বিতীয় দিনেও নাটোর-বগুড়া মহাসড়কে বাস চলাচল বন্ধ

admin
আগস্ট ৪, ২০১৭ ১২:২৫ অপরাহ্ণ
Link Copied!

নাটোর প্রতিনিধি :

আলোচনায় ইতিবাচক কোনো ফলাফল না আসায় নিজেদের সিদ্ধান্তে অনড় রয়েছে নাটোর বাস মালিক সমিতি ও মোটর মালিক সমিতি। ফলে দ্বিতীয় দিনেও নাটোর-বগুড়া মহাসড়কে বাস চলাচল শুরু হয়নি। তবে রাজশাহীসহ দক্ষিণ ও উত্তরাঞ্চেলের বাস মালিক সমিতিগুলোর সিদ্ধান্তে নাটোর-বগুড়া সড়কের পরিবর্তে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের সিরাজগঞ্জ হয়ে বাস চলাচল অব্যাহত রয়েছে।

জানা গেছে, শুক্রবার নাটোর-বগুড়া মহাসড়কে দুই একটি বিআরটিসি বাস আর সিএনজি থ্রি-হুইলার গাড়ি ছাড়া কোনো বাস চলাচল করছে না। রাজশাহী থেকে ছেড়ে আসা উত্তরাঞ্চলগামী বাসগুলো বনপাড়া ও হাটিকুমরুল হয়ে এবং দক্ষিণাঞ্চলের বাসগুলো একই রুটে যাতায়াত করছে।

এদিকে সমস্যা সমাধানে জেলা প্রশাসনের উদ্যাগে দুই পক্ষকে নিয়ে বৃহস্পতিবার সমঝোতা বৈঠকের চেষ্টা করেও কোনো সুরাহ হয়নি। সংগঠনের নেতারা তাদের সিদ্ধান্তে অনড় রয়েছেন। জেলা বাস মালিক সমিতির দাবি, সিংড়ার মোটর মালিক সমিতির সাংগঠনিক কোনো বৈধতা নেই, তাদের বাস থেকে চাঁদা উত্তোলন অবৈধ। অথচ জেলা প্রশাসনকে অবহিত করার পরও কোনো ব্যবস্থা নেয়নি।

অন্যদিকে, সিংড়ায় তাদের সংগঠনকে বৈধ বলে দাবি করেছে জেলা মোটর মালিক সমিতি।

স/এষ্