ঢাকামঙ্গলবার , ৪ জুলাই ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

মংলা বন্দর ভূমি বরাদ্দে নিয়ে দুর্নীতি ও অনিয়ম অভিযোগ

admin
জুলাই ৪, ২০১৭ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

সরকার রাজস্বথেকেবঞ্চিত হচ্ছে

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস : মোংলা বন্দর কর্তৃপক্ষের অস্থায়ী ভূমি বরাদ্ধ নিয়ে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। প্রভাবশালী ব্যবসায়ীরা এক একরের জন্য জমি বরাদ্দ নিয়ে ৫ একরেরও বেশি সময় ধরে সেই জমি অবৈধ ভোগদখল করলেও বন্দর কর্তৃপক্ষ দখলদারদের উচ্ছেদে কোন ব্যবস্থা নিচ্ছে না। এতেকরে মোংলা বন্দর বছরের পর বছর ধরে ভূমি বরাদ্দে লাখ লাখ টাকার আয় থেকে বঞ্চিত হচ্ছে। বন্দর কর্তৃপক্ষের কতিপয় অসাধু কর্মকর্তা ও কর্মচারীদের যোগসাজশ এভাবে এক বছরের লীজ নিয়ে সেই জমি বছরের পর বছর প্রভাবশালীরা দখলে রেখেছে বলে অভিযোগ উঠেছে।
মোংলা বন্দরের একটি সূত্র জানায়, বন্দর কর্তৃপক্ষের স্থায়ী বন্দর এলাকার সিভিল ও হাইড্রলিক বিভাগের উত্তর পাশে নদী সংলগ্ন ভূমিতে ইট বালু ও খোয়া মজুদ করে ব্যবসা জনৈক সাইফুল ইসলাম টুটুল। তিনি বন্দও কর্তৃপক্ষে কাছ থেকে ২৭ শ’ বর্গমিটার জমি এক ছরের জন্য লীজ নিয়ে ৫ একর জায়গা অবৈধ ভাবে দখলে নিয়ে বছরের পর বছর ধরে ব্যবসা করছেন। ওই ব্যবসায়ী নিয়মনীতি লংঘন করে নদীর পাড়ে পাকা জেটি নির্মাণ ও জেটির স্থানের মাটি নদীর চ্যানেলে ফেলে নাব্য সংকট তৈরী করেছে। এভাবে মোংলার প্রভাবশালী ব্যবসায়ীরা বন্দরের জমি এক বছরের জন্য অস্থায়ী ভাবে লীজ নিয়ে বছরের পর বছর ধরে দখলে রেখেছে। এ ক্ষেত্রে বন্দর কর্তৃপক্ষের সম্পত্তি শাখার কতিপয় কর্মকর্তা ও কর্মচারী যোগসাজশ রয়েছে বলে অভিযোগ উঠেছে। ফলে বন্দর কর্তৃপক্ষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
মোংলা বন্দরের সিনিয়র উপ ব্যবস্থাপক (প্রশাসন) আবুল কালাম আজাদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ব্যবসায়ী টুটুলসহ যারা বন্দরের জমিতে অবৈধ দখলে রেকেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

স/এষ্