ভালুকায় বনবিভাগের বিরুদ্বে সিমানা প্রাচীর ভেঙ্গে ফেলার অভিযোগ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের গফুর মৌলবীর মাজার এলাকায় ১০বছর পূর্বে নির্মিত সিমানা প্রাচীর গত রবিবার সকালে ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে বনবিভাগের বিরুদ্বে।
জানা যায়, ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের গফুর মৌলবীর মাজার এলাকায় হবিরবাড়ী মৌজায় ১৫২নং দাগে শাহাব উদ্দিন পীর নামে এক ব্যাক্তি ১০ বছর পূর্বে নির্মিত সিমানা প্রাচীর সংস্কার কাজ শুরু করলে ৬ অক্টোবর দুপুরে হবিরবাড়ী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা রইছ উদ্দিন,বিট কর্মকর্তা আবুল হাসিম সহ বনবিভাগের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই জমি বনের দাবি করে নির্মান কাজে বাঁধা দেন। পরে বনবিভাগের লোকজন ১ লক্ষ টাকা দাবি করেন । শাহাব উদ্দিন পীর বনবিভাগকে ম্যানেজ করে সংস্কার কাজ চালিয়ে যান ৯অক্টোবর সকালে বনবিভাগের লোকজন ১০ বছর পূর্বে নির্মিত সিমানা প্রাচীর ভেঙ্গে ঘুড়িয়ে দেন।
শাহাব উদ্দিন পীর জানান, আমার রেকটকৃত জমিতে ১০ বছর পূর্বে নির্মিত সিমানা প্রাচীর সংস্কার কাজ শুরু করলে হবিরবাড়ী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা রইছ উদ্দিন,বিট কর্মকর্তা আবুল হাসিমসহ বনবিভাগের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই জমি বনের দাবি করে সংস্কার কাজে বাঁধা দেন। পরে রেঞ্জকর্মকর্তা রইছ উদ্দিন আমার নিকট ১লক্ষ টাকা ঘুষ দাবি করেন। আমি ৫০ হাজার টাকা দিয়ে নির্মান কাজ চালু রাখি শনিবার দিন আবারো ৫০ হাজার টাকা দাবি করে টাকা না দেয়াতে ১০বছর পূর্বে নির্মিত সিমানা প্রাচীর রবিবার দিন সকালে ভেঙ্গে ফেলে প্রায় লক্ষাধীক টাকা ক্ষতি সাধন করেন।
হবিরবাড়ী রেঞ্জের রেঞ্জকর্মকর্তা রইছ উদ্দিন বলেন, টাকা লেনদেনের বিষয়টি সঠিক নয়। বনের জমিতে নির্মান কাজ শুরু করলে তা ভেঙ্গে ফেলা হয় ।
স/বি

