গৌরীপুরে মৎস্যজীবী দলের সভাপতি কাঞ্চন সাধারন সম্পাদক শামছুল হক
গৌরীপুর প্রতিনিধি- ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের ৩১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
৩০মে (সোমবার) গৌরীপুর উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক খাইরুল পাশা খেলন, সিনিয়র যুগ্ম-আহবায়ক মঞ্জুরুল হক মঞ্জু ও সদস্য সচিব শওকত হুসাইন সুমন স্বাক্ষরীত একটি কমিটি অনুমোদন দেয়।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি‘র যুগ্ম আহবায়ক, গৌরীপুর উপজেলা বিএনপি‘র আহবায়ক, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরন।
এতে মোখলেছুর রহমান কাঞ্চনকে সভাপতি, মোঃ মাসুদ করিম, গোলাম মোস্তফা, আব্দুর রউফ, আবুল হাসেম, রহমতউল্লাহ ও আব্দুল জলিলকে সহ-সভাপতি এবং শামছুল হককে সাধারন সম্পাদক, আব্দুস সাত্তার জীবন, আব্দুল জলিল, এসকান্দর খা, মোঃ হান্নানকে যুগ্ম -সাধারন সম্পাদক, মোঃ ওয়াসিম উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক, হারেছ মিয়াকে সহ-সাংগঠনিক, সোহেল ফকিরকে দপ্তর সম্পাদক, মোঃ রুবেল মিয়াকে প্রচার সম্পাদক, আঃ মোতালিবকে শিক্ষা বিষয়ক সম্পাদক, লোকমান হোসেনকে মৎস্য বিষয়ক সম্পাদক, মোঃ আলমকে অর্থ বিষয়ক, সেকান্দর আলীকে বিঞ্জান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক করে বাকি ১১ জনকে সদস্য করে একটি কমিটির অনুমোদন দেয়।
স/বি

