ঢাকারবিবার , ২৯ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

নেত্রকোনায় নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের নারী সদস্য আটক

চমক নিউজ, ময়মানসিংহ
মে ২৯, ২০২২ ২:২১ পূর্বাহ্ণ
Link Copied!

নেত্রকোনায় নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের নারী সদস্য আটক

পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ র‌্যাব-৩ অভিযান চালিয়ে (২৭ মে) শুক্রবার  ভোরে নেত্রকোনা জেলার  সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের মুগরাটিয়া গ্রাম থেকে  নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের  ১ নারী সদস্যকে আটক করেছে।  আটককৃত  শারমিন আক্তার (১৭)  সবুজ মিয়ার মেয়ে। সে উত্তর বিশিউড়ার মৌলভী নগর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী।

মামল  সূত্রে জানা গেছে, আটককৃত শারমিন ও তার সহযোগী অজ্ঞাতনামা ৩/৪ জন বেশ কিছুদিন যাবৎ সামাজিক যোগাযোগমাধ্যমে নামে- বেনামে আইডি ব্যবহার করে সমাজ, রাস্ট্র ও সরকার বিরোধী বিভিন্ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। সে নিষিদ্ধ সংগঠন “আনসার আল ইসলাম” এর সদস্য।
নেত্রকোনা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সোহেল রানা জানান, শুক্রবার ভোরে নিজ বাড়ি থেকে শারমিন আক্তারকে আটক করে র‍্যাব-৩ এর একটি টিম। পরে ঢাকা টিকাটুলি র‍্যাব-৩ এর ডিএডি মোঃ ইখতিয়ার হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
অফিসার্স ইনচার্জ  খন্দকার শাকের আহমেদ জানান, নিষিদ্ধ সংগঠন “আনসার আল ইসলাম” এর সদস্য আইনের সাথে সংঘাতে জড়িত শারমিন আক্তার (১৭) কে মামলার তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতে নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য ০৭ দিনের আবেদনসহ শনিবার বিকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
স/বি