ঢাকাশনিবার , ২৮ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কেন্দুয়ায় পূর্ব বিরুধের জেরে সংঘর্ষ আহত ২৫ জন

চমক নিউজ, ময়মানসিংহ
মে ২৮, ২০২২ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

কেন্দুয়ায় পূর্ব বিরুধের জেরে সংঘর্ষ
আহত ২৫ জন

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি- নেত্রকোনার কেন্দুয়ার পাইকুড়া ইউনিয়নের বৈরাটী বাজারে পূর্ব বিরুধের জেরে দোকানঘর বন্ধের ঘটনায় বৈরাটী গ্রামবাসীদের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে।

এতে উভয়পক্ষের ২০/২৫জন লোক আহত হয়েছেন। তাদের মধ্যে মারাত্মক আহত ইউপি সদস্য নূরুল আমীন ভূঞা (৪০), আব্দুল হাই (৫৫), রেনু মিয়া (৫১), আব্দুর রউফ (৩৩), আব্দুল হামিদ (৬০), হারুন মিয়া (৪০), আবু তাহের (৪৫), লিটন (৪০), ফাইজুল (৫০), সেকুল (২৮), সিদ্দিকুর রহমান (৫৫), আব্দুল মুমিন (৪৮), ইসরাফিল (৫০), রহিম উদ্দিন (৩৬) এবং আবু সাদেক (৪৮) কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকিরা কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন। খবর পেয়ে কেন্দুয়া থানা ও পেমই তদন্ত কেন্দ্রের পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।

এলাকাবাসী ও কেন্দুয়া থানার ওসি মোঃ আলী হোসেন পিপিএম চমক নিউজকে জানান, সপ্তাহ খানেক আগে পাইকুড়া ইউনিয়ের বৈরাটী বাজার সংলগ্ন দেওপাড়া গ্রামের ইকবাল মাস্টারের সাথে বৈরাটী গ্রামের আব্দুল হামিদ এর ছেলে দোকানদার আব্দুর রউফের ঝগড়া হয়। এরই প্রেক্ষিতে মিমাংশা না হওয়া পর্যন্ত বৈরাটী গ্রামের লোকদের চিলাচলে বিধি নিষেধ করেন স্থানীয় কিছু মানুষ।

শনিবার (২৮ মে) সকাল ৮টার দিকে বৈরাটী গ্রামবাসী বিষয়টি মিমাংশার জন্য আব্দুর রউফের দোকান বন্ধ রেখে সালিশে বসার আহ্ববান জানান। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুর রউফ গং ও গ্রামবাসীর মধ্যে মারামারি সংগঠিত হয়। সংঘর্ষে উভয়পক্ষের ২০/২৫জন আহত হন। ওসি আলী হোসেন আরও বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

স/বি