কেন্দুয়া দুর্বৃত্তরা কেটে ফেলেছে পেঁপে বাগান
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি- নেত্রকোনার কেন্দুয়ায় ১ একর ৮০ শতাংশ পুকুরের পাড়ে রোপিত রেডলেডি প্রজাতির ১৬০টি ফলবর্তী পেঁপে গাছের মধ্যে ৩২টি গাছ রাতের আধারে কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৭ মে) রাতে উপজেলা বলাইশিমুল ইউনিয়নের বলাইশিমুল গ্রামে। পেঁপে বাগানের মালিক বলাইশিমুল বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান জানান, ১ একর ৮০শতক পুকুরের চতুরপাড়ে থাই রেডলেডি প্রজাতির পেঁপে গাছের বাগান করেছিলাম। শনিবা (২৮ মে) সকালে গিয়ে দেখি ফুল ও ফল আসা ৩২টি গাছ কে বা কারা রাতের কোন এক সময় কেটে ফেলেছে। এতে আমার লক্ষাধিক টাকার মত ক্ষতি হয়েছে। কারও সাথে আমার বিরোধ নেই। কেন এমনটি করা হলো বুঝতে পারছি না। পেঁপে গাছের সাথে এ কেমন শত্রæতা।
স/বি

