নেত্রকোনা মডেল থানা বার্ষিক পরিদর্শন করেন-পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সী
পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ ২৩ মে সোমবার সকাল ১০ টার দিকে নেত্রকোনা জেলা পুলিশ সুপার, মোঃ আকবর আলী মুন্সী, নেত্রকোনা মডেল থানা পরিদর্শন করেন।
পুলিশ সুপার মহোদয়, থানায় আগমনে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদের নেতৃত্বে পুলিশ সুপার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করা হয়।
পুলিশ সুপার মহোদয় থানার সকল বিষয়ে সার্বিক খোঁজ-খবর নেন এবং অফিসারবৃন্দকে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), মোঃ হারুন অর রশীদ, নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ, খন্দকার শাকের আহমেদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সোহেল রানাসহ থানার সকল অফিসার ও ফোর্সবৃন্দ।
পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় পুলিশ বাহিনী দিন-রাত ২৪ ঘন্টা জনগণের সেবা করে যাচ্ছে। পুলিশ-জনতা এক হয়ে সেবার মান আরও বৃদ্ধি করতে হবে।
পরিদর্শন শেষে বিকালে পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারগণ থানার সকল অফিসার-ফোর্সদের উত্তরোত্তর মঙ্গল কামনা করে বিদায় নেন।
স/বি

