ঢাকাসোমবার , ২৩ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কেন্দুয়ায় জমি সংক্রান্ত বিরুধে এক পরিবারের এসএসসি পরীক্ষার্থীনীসহ আহত ৩ জন

চমক নিউজ, ময়মানসিংহ
মে ২৩, ২০২২ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

কেন্দুয়ায় জমি সংক্রান্ত বিরুধে এক পরিবারের এসএসসি পরীক্ষার্থীনীসহ আহত ৩ জন

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি- নেত্রকোনার কেন্দুয়ায় জমি সংক্রান্ত বিরুধে এসএসসি পরীক্ষার্থীনীসহ ৩জনকে পিটিয়ে আহত করেছেন প্রতিবেশি হুমায়ুন রফিকুল গং। ঘটনাটি ঘটেছে সোমবার (২৩ মে) বেলা ২টার দিকে কেন্দুয়া পৌরসভার আদমপুর মহল্লায়।

এতে আহত লিংকন সরকার (৩৮), তার স্ত্রী মিতু রানী সরকার (২৮) এবং ভাতিজি এসএসসি পরীক্ষার্থীনী পিংকি রানী সরকারকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে মারাত্মক আহত লিংকন চন্দ্র সরকারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে তারা নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। বাকিরা উপজেলা হাসপাতালে ভর্তি রয়েছেন।

আহতদের পরিবার এবং স্থানীয় অঞ্জন সরকার মিরাজ আলী, রুক্তন মিয়া ও ফজলুর রহমান জানান, আদমপুর গ্রামের মুকুন্দ সাদ্ধি নামে একজন স্বাধীনতার পর তার ৪৬ শতাংশ বাড়ির জমি পূর্ণ চন্দ্র সরকার ও আব্দুল কুদ্দুছের কাছে বিক্রি করে দিয়ে অন্যত্র চলে যান। পরে পূর্ণ চন্দ্র তার ভাগের ২৩ শতাংশ ভূমির মধ্যে ২০ শতাংশ ভূমি ১৯৯৫ ইং সনে আব্দুল কুদ্দুছের কাছে বিক্রি করে দেন।

কিন্তু একেই দাগের হওয়ায় পুরো ২৩ শতাংশ ভূমি ভোগ দখল করে আসছিলেন আব্দুল ও তার ছেলেরা। গত দেড় মাস পূর্বে গণ্যমাণ্য ব্যক্তিদের উপস্থিতিতে উক্ত ভূমি আমীনদ্বারা পরিমাপ করলে তারা আড়াই শতাংশ ভূমি পূর্ণ চন্দ্রের পুত্র লিটন চন্দ্র ও লিংকন চন্দ্রকে বুঝিয়ে দিয়ে সিমানা নির্ধারণ করে দেন।

তখন আব্দুল কুদ্দুছ গংকে প্রয়োজনে তারা আমীন এনে ভূমি পরিমাপের জন্য কিছু দিন সময় দেওয়া হয়। দেড় মাস পার হলেও আব্দুল কুদ্দুছ গং আমীন আনেন নি। এ অবস্থায় সোমবার দুপুরে লিংকন চন্দ্র গং তাদের উক্ত জায়গার গাছ থেকে কাঁঠাল পাড়লে আব্দুল কুদ্দুছের ছেলে হুমায়ুন ও রবিকুল ইসলাম বাঁধা দেন। এ সময় তর্কাতর্কির এক পর্যায়ে লিংকন গংদের উপর হামলা করেন। এতে লিংকন, মিতু রানী ও এসএসসি পরীক্ষার্থীনী পিংকি রানী আহত হন।

স/বি