ঢাকাসোমবার , ২৩ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী বানিয়াজান ইউনিয়ন

চমক নিউজ, ময়মানসিংহ
মে ২৩, ২০২২ ১২:১১ অপরাহ্ণ
Link Copied!

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায়
বিজয়ী বানিয়াজান ইউনিয়ন

আটপাড়া (নেত্রকোণা) থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ- আটপাড়া শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ (অনূর্ধ্ব-১৭) এর আয়োজন করা হয়।

দীর্ঘদিন করোনা ভাইরারে প্রাদুর্ভাবের কারণে সকল প্রকার খেলাধুলা ও জনসমাবেশ বন্ধ থাকার পর এই খেলার আয়োজন করায় উপজেলার খেলা প্রেমিদের মধ্যে আনন্দ উল্লাস পুনঃরায় উজ্জীবিত হয়েছে। খেলা আয়োজক উপজেলা প্রশাসনের প্রতিও তারা কৃতজ্ঞাত প্রকাশ করেন।

গত রোববার বিকালে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ফাইনাল খেলায় শুনই ইউনিয়ন বনাম বানিয়াজান ইউনিয়ন অংশগ্রহণ করে। এতে বানিয়াজান ইউনিয়ন ১-০ গোলে বিজয়ী হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: মিজানুর রহমান খান নন্দন, তানিয়া নাজনীন চৌধুরী রেখা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: ফেরদৌস রানা আনজু, সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, অফিসার ইনচার্জ জাফর ইকবাল, শুনই ইউপি চেয়ারম্যান মো: রোকন-উজ্জামান রোকন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মেশকাতুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার শেলিমা আক্তার খাতুন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান খান সোহাগ, ছাত্রলীগ সাধারণ সম্পাদক তানভীর আহমেদ সহ সকল ইউ.পি চেয়ারম্যান ও সুশীল সমাজের প্রতিনিধিগণ প্রমূখ। খেলার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো: শাকিল আহমেদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

স/বি