নেত্রকোনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ আহত-২০
পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৩ মে) ভোর ৫ টা ২২ মিনিটে নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে উপজেলার চল্লিশা নূরুলিয়া (গ্রামীণ ব্যাংক সংলগ্ন) স্থানে দূর্ঘটনা ঘটেছে। চট্টগ্রাম থেকে যাত্রীবাহী শাহ পরান নামক বাসটি নেত্রকোনার উদ্দেশ্যে ছেড়ে আসা ও নেত্রকোনা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ধান বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের ড্রাইভার সবুজ মিয়া ঘটনাস্থলেই মারা যায়। হেলপার সোহেল মিয়াকে স্থানীয় লোকজন উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহে নেওয়ারয পথে মারা যায়। দূর্ঘটনায় ২০ জন আহত হন।
সংবাদ পেয়ে নেত্রকোনার সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সকাল ৮ টা ৪৩ মিনিটে ট্রাকের ভিতর থেকে ট্রাকের ড্রাইভারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেছে। আহত ২০ জনকে চিকিৎসার জন্যে এবং নিহত দ্বয়ের লাশ ময়না তদন্তের জন্যে আধুনিক সদর হাসপাতাল, নেত্রকোনায় পাঠানো হয়েছে।
বাস ড্রাইভার নিহত সবুজ মিয়ার বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এবং হেলপার সোহেল মিয়ার বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায়। ঘটনায় সকাল সাড়ে ৯ টা পর্যন্ত সড়কে যানজট দেখা দেয়। নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স/বি

