ঢাকাসোমবার , ২৩ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

তারাকান্দায় বোরো ধান-চাল সংগ্রহ উদ্বোধন

চমক নিউজ, ময়মানসিংহ
মে ২৩, ২০২২ ১:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

তারাকান্দায় বোরো ধান-চাল সংগ্রহ উদ্বোধন

তৌকির আহমেদ শাহীন- ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় সরকারিভাবে বোরো ধান চাল সংগ্রহ শুরু হয়েছে। রোববার উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে তারাকান্দা খাদ্য গুদামে এ ধান চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত।

খাদ্যগুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এরশাদুর রহমান খান জানান, চলতি মৌসুমে তারাকান্দা সদর উপজেলায় ১২ হাজার ৫৬ মেট্রিক টন সেদ্ধ চাল এবং ২৮৩৪ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চলতি মৌসুমে সরকারিভাবে প্রতি কেজি চাল ৪০ টাকা এবং প্রতি কেজি ধানের সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে ২৭ টাকা।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তী, সহসভাপতি মেজবাউল হক রুবেল চৌধরী, সাধারণ সম্পাদক বাবুল মিয়া সরকার,

ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাঁকন, সহকারী কমিশনার (ভূমি) জিন্নাত শহীদ পিংকি,উপজেলা কৃষি কর্মকর্তা রকিব আল রানা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান,খাদ্য পরিদর্শক নাজমুন্নাহার প্রমূখ।

স/বি