ঢাকাসোমবার , ২৩ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কেন্দুয়ায় জমি লিখে না দেওয়ায় বৃদ্ধকে ‘শিকলবন্দী’ করে রাখে স্ত্রী-সন্তান দেড় মাস পর উদ্ধার

চমক নিউজ, ময়মানসিংহ
মে ২৩, ২০২২ ১:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

কেন্দুয়ায় জমি লিখে না দেওয়ায় বৃদ্ধকে শিকলবন্দী করে রাখে স্ত্রী-সন্তান
দেড় মাস পর উদ্ধার

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি- নেত্রকোনার কেন্দুয়ায় ১০ কাঠা (১০০ শতাংশ) জমি লিখে না দেওয়ায় অশীতিপর বৃদ্ধ আব্দুর রাজ্জাক ওরফে আবু মিয়াকে দেড় মাস ধরে শিকলবন্দী করে রাখেন স্ত্রী ও ছেলেরা। খবর পেয়ে মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ, নারীনেত্রী, সাংবাদিক ও পুলিশ গিয়ে শিকলবন্দী আব্দুলা রাজ্জাক (৮০) কে উদ্ধার করেন।

এ ঘটনায় স্ত্রী হামিদা খাতুন (৬০) এবং বড় ছেলে সেলিম মিয়া (৪২) কে আটক করে পুলিশ। ঘটনাটি ঘটেছে কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের মনাটিয়া গ্রামে। কেন্দুয়া উপজেলা মানবাধিকার সংগঠনের সাধারণ সম্পাদক মানুনুল কবির খান হলি জানান, বৃদ্ধ আব্দুর রাজ্জাকের ১০ কাঠা জমি স্ত্রী-সন্তানের নামে লিখে না দেওয়ায় এবং নির্যাতনের কারণে অন্য কাউকে লিখে দিবেন এমন আশংকায় গত ৩ রমজান থেকে স্ত্রী ও ছেলেরা তাকে একটি বদ্ধ ঘরে পায়ে শিকল পড়িয়ে চৌকির সাথে তালা দিয়ে আটকিয়ে রাখেন।

বিভিন্ন সূত্রে এমন খবর জানতে পেরে আমি ও আমার সংগঠনের সভাপতি শাহ আলী তৌফিক রিপন, কল্যাণী ফাউন্ডেশনের নারীনেত্রী কল্যাণী হাসান, সংবাদকর্মী ও কেন্দুয়া থানার পুলিশ গিয়ে শনিবার (২১ মে) বিকালে বৃদ্ধকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ভোক্তভোগী আব্দুর রাজ্জাক জানান, তিনি রেলওয়েতে চাকরি করতেন। ২৫ বছর আগে সেচ্ছায় চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে চলে আসেন। তিনি কর্মহীন বৃদ্ধ হওয়ায় সম্প্রতি তার উপর অত্যাচার-নির্যাতন করছিল পরিবারের লোকেরা।

বৃদ্ধ আরও জানান, তার ৩ ছেলে ও স্ত্রীকে নিজের ১০ কাঠা জমি লিখে না দেওয়ায় গত দেড়মাস ধরে বদ্ধ একটি ঘরের চৌকিতে শিকলবন্দী করে রাখেন স্ত্রী ও সন্তানরা। প্রায় সময় জমি লিখে দেওয়ার জন্য তারা মারধর করেন। এমনকি ঈদের দিনও শিকল খুলে দেওয়া হয়নি।

এব্যাপারে কেন্দুয়া থানার ওসি মোঃ আলী হোসেন পিপিএম বলেন, বৃদ্ধ আব্দুর রাজ্জাককে জমি লিখে দেওয়ার জন্য শিকলবন্দী করে রাখা ও নির্যাতনের দায়ে বৃদ্ধ আব্দুর রাজ্জাক বাদী হয়ে স্ত্রী সন্তানের বিরুদ্ধে মামলা করেছেন। এ মামলায তার স্ত্রী হামিদা খাতুন (৬০) এবং বড় ছেলে সেলিম মিয়া (৪২) কে গ্রেফতার করে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

স/বি