গৌরীপুরে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ম.নূরুল ইসলাম আওয়ামী লীগের সভাপতি হতে চান
ময়মনসিংহ বিভাগীয় ব্যুরো প্রধান-
১৯৭১ সালে ৩০ নভেম্বর গৌরীপুর ও ঈশ্বর গঞ্জ উপজেলার সীমান্ত বর্তী গ্রাম পলাশ কান্দায় হানাদার পাক বাহিনীর হাতে সন্মোখ যুদ্ধের বীর সৈনিক শহীদ আনোয়ারুল ইসলাম মঞ্জু’র অনুজ ম.নূরুল ইসলাম গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হতে চান।
উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিধূ ভূষণ দাসের মৃত্যুর পর বর্তমানে তিনি ভারপ্রাপ্ত সাধারন সম্পাদকের দায়ীত্ব পালন করছেন।এর আগে ২০০৮ইং সন থেকে ২০১৫ ইং সাল পর্যন্ত ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন।
তিনি ২০০৩ সালের ২৮ সেপ্টেম্বর গৌরীপুর সরকার পাড়া রাইস মিলে উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সন্মেলনে ১নং যুগ্ম সাধারন সম্পাদক নির্বাচিত হন। সেই সময় থেকে আজ অবধি নিষ্টার সাথে দলের প্রত্যেকটি কর্মকাণ্ডে সক্রিয় অংশ গ্রহন সহ তার উপর অর্পিত দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।
তিনি মুজিবার্দশের একজন কর্মী হিসাবে লেখাপড়া পাশাপাশি বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের যোগদান করেন। পরে তার নেতৃত্বগুনে ১৯৮২সাল থেকে ১৯৮৬ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের গৌরীপুর উপজেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেন।পরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের গৌরীপুর পৌর শাখা সভাপতি নির্বাচিত হওয়ার মধ্যদিয়ে ছাত্ররাজনীতি ইতি টেনে যুব রাজনীতিতে সংপৃক্ত হন।১৯৮৮ সালে ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী যুবলীগের উপজেলার শাখার যুগ্ম সাধারন সম্পাদক, ১৯৯০ সালে ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন।
ম. নূরুল ইসলাম ২০০১,২০০৮ ও ২০১৪ ইং সনে জাতীয় নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মরহুম ডাঃ ক্যাপ্টেন (অঃ) মুজিবুর রহমান ফকির এমপির প্রধান নির্বাচনী এজেন্ট ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক হিসাবে দায়িত্ব পালন করেন।
ডাঃ ক্যাপ্টেন (অঃ) মুজিবুর রহমান ফকির এমপি মৃত্যুর পর ২০১৬ উপনির্বাচন ও ২০১৮ ইং জাতীয় সংসদ নির্বাচন, অতি সম্প্রতি অনুষ্টিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। গণতন্ত্র পূণরদ্ধার,স্বৈরাচার বিরোধী আন্দোলন, খালেদা নিজামী বিরুধী আন্দোলনসহ ওয়ান- ইলেভেন সময় মাননীয় প্রধান মন্ত্রী বাংলাদেশ আওযামীলীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার মুক্তির দাবীতে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেন। ম. নূরুল ইসলাম রাজনীতির পাশাপাশি সাংবাদিকতা, শিক্ষকতা ও সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের এ জনপদের এক পরিচিত মুখ।
তিনি জাতীয় শিশু কিশোর যুব কল্যাণ সংগঠন চাঁদের হাট গৌরীপুর শাখার সাধারন সম্পাদক। প্রতিষ্টা করেন অগ্রদূত নিকেতন আদর্শ উচ্চ বিদ্যালয়।এই প্রতিষ্টানটির তিনি প্রতিষ্টাতা ও প্রধান শিক্ষক। তিনি সাংবাদিকতা পেশায় জড়িত রয়েছেন। দৈনিক জাহান,দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি হিসাব দায়িত্ব পালন করছেন । বাংলাদেশ সাংবাদিক সমিতি গৌরীপুর উপজেলা শাখার সভাপতি, প্রেস ক্লাবের সাবেক সভাপতি ম. নূরুল ইসলামের সম্পাদনায় “সাপ্তাহিক গৌরীপুর বার্তা” নিয়মিত প্রকাশিত হচ্ছে।
গৌরীপুর মহিলা ডিগ্রী অনার্স কলেজের গর্ভনিং বডি সভাপতি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালনা কমিটির দায়িত্ব পালনসহ উপজেলার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্টান পরিচালনায় ভুমিকা রেখে আসছেন।তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজিবন সদস্য,সাবেক আহবায়ক ৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটি, সাবেক আহবায়ক গণতান্ত্রিক ঐক্য পরিষদ( সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট নির্বাচন, গৌরীপুর কেন্দ্র)।
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা, তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহা সড়কে রয়েছে।একটি উন্নত দেশ গঠনে জননেত্রীর স্নপ্ন বাস্তবায়নে কাজ করার লক্ষ নিয়ে একজন ক্ষুদ্র কর্মী হিসাবে ম. নূরুল ইসলাম কাজ করে যেতে চান।
শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ম. নূরুল ইসলাম আসন্ন উপজেলা আওয়ামীলীগের সন্মেলনে সভাপতি পদের একজন প্রার্থী। তিনি সকলের সহযোগীতা, সমর্থন ও দোয়া কামনা করছেন। স্বপ্ন পূরন হউক। তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
স/বি

