ঢাকাশনিবার , ২১ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

লালমনিরহাট সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ রোভার শিক্ষক মো লিয়াকত আলী সরকার নির্বাচিত

admin
মে ২১, ২০২২ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাট সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ রোভার শিক্ষক মো লিয়াকত আলী সরকার নির্বাচিত

লাভলু শেখ লালমনিরহাট: লালমনিরহাট সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ রোভার শিক্ষক মোঃ লিয়াকত আলী সরকার নির্বাচিত হয়েছে।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এ লালমনিরহাট সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ রোভার শিক্ষক নির্বাচিত হন লালমনিরহাট আদর্শ ডিগ্রী কলেজের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক ও রোভার স্কাউট লিডার মোঃ লিয়াকত আলী সরকার।

তিনি লালমনিরহাট জেলা রোভারের সহ-সম্পাদকের দায়িত্বে রয়েছে। ইতিপূর্বে তিনি লালমনিরহাট জেলা রোভারের সহকারী কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।

তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত এইচএসসি ও বিএ/বিএসএস প্রোগ্রামের ইংরেজী বিভাগের টিউটর হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি লালমনিরহাট নার্সিং কলেজ ও এসবিএফ নার্সিং ইন্সটিটিউট এর কমিউনিকেটিভ ইংরেজী বিষয়ের উপর পাঠদান করান।

স/অ