আটপাড়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন
এম.পি অসীম কুমার উকিল
আটপাড়া (নেত্রকোণা) থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ- আটপাড়া শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ (অনূর্ধ্ব-১৭) খেলার শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতি সম্পাদক নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া)-১৫৯ আসনের সাংসদ অসীম কুমার উকিল।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো: খায়রুল ইসলাম, বানিয়াজান ইউ.পি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: ফেরদৌস রানা আনজু, ভাইস চেয়ারম্যান মো: মিজানুর রহমান খান নন্দন, তানিয়া নাজনীন চৌধুরী রেখা, সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, অফিসার ইনচার্জ জাফর ইকবাল, আওয়ামী লীগ নেতা আবু নাসের তালুকদার মিলু, হাজী মোজাম্মেল হক, সায়েদুল হক তালুকদার, ইউ.পি চেয়ারম্যান মো: রোকন-উজ্জামান রোকন, মো: আব্দুস সাত্তার, মো: শাহজাহান কবীর, অখিল চন্দ্র দাস, মো: শাহজাহান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান খান সোহাগ, ছাত্রলীগ সভাপতি রাহাত বিশ্বাস সম্পাদক তানভীর আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাকিল আহমেদ। উদ্বোধনী খেলায় স্বরমুশিয়া ইউনিয়ন বনাম লুনেশ্বর ইউনিয়ন অংশগ্রহণ করে। এতে বিজয়ী হয়েছে স্বরমুশিয়া ইউনিয়ন।
স/বি

