ঢাকাবুধবার , ১৮ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ফুলপুরে সড়ক দুর্ঘটনায় আহত ২জন

চমক নিউজ, ময়মানসিংহ
মে ১৮, ২০২২ ১:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

 ফুলপুরে সড়ক দুর্ঘটনায় আহত ২জন

মোঃকামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি- ময়মনসিংহের ফুলপুরে আজ ১৭ মে সকাল অনুমান পনে ৮ টার সময় ফুলপুর টু ময়মনসিংহ হাইওয়ে রাস্তার কারাহা এলাকার পালকি রেস্টুরেন্টের সামনে নালিতাবাড়ী টু ঢাকাগামী লিন্ডা পরিবহন ঢাকা মেট্রো-ব ১৩-১৮৪০ এবং ময়মনসিংহ হইতে হালুয়াঘাটগামী সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর কাভার্ড ভ্যান যাহা নম্বর প্লেট বিচ্ছিন্ন এর মুখোমুখি সংঘর্ষ হয়।

বাস ও কুরিয়ার সার্ভিস এর কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ বাসে থাকা যাত্রী শাহনাজ( ৪৮),পিতাঃ আলামিন, গ্রাম উড়ার চর,থানাঃ নকলা,জেলাঃ শেরপুর আহত হয়ে ফুলপুর হাসপাতালে চিকিৎসা নেন এবং সুন্দরবন কুরিয়ার এর কাভার্ড ভ্যান এর ড্রাইভার আলামিন (২৪),পিতাঃ আবুল কালাম, গ্রাম হাজারীগঞ্জ, জেলাঃভোলা, তার দুই পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ফুলপুর থানার অফিসার ইনচার্জ জনাব আব্দুল্লাহ আল মামুন । এসময় ফুলপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মী এবং স্থানীয় লোকদের সহায়তায় দূর্ঘটনা কবলিত বাস, কুরিয়ার সারভিস এর মিনি কাভার্ড ভ্যান যানচলাচল স্বাভাবিক করার লক্ষ্যে রাস্তা থেকে সরানো হয়েছে । উক্ত ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন আছে। থানা এলাকার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক আছ।

স/বি