শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে
নেত্রকোনা যুবলীগ সভাপতি প্রার্থী ফয়সল আহমদ রনি বিশাল মিছিল
পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধি: ১৭ মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নেত্রকোনা জেলা আওয়ামী যুবলীগ সভাপতি প্রার্থী, নেত্রকোনা পৌর ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ব্যারিস্টার ফয়সল আহমদ রনি’র নেতৃত্বে ১৭ মে বিকাল সোয়া পাঁচটার দিকে নেত্রকোনা পৌর শহরে বিশাল মিছিল করা হয়েছে।
এতে হাজার হাজার ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীর অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে। বিকাল সোয়া পাঁচটার দিকে মিছিলটি সদর উপজেলা পরিষদের সামনে থেকে বের হয়ে “ডাক দিয়েছে রনি ভাই, ঘরে থাকার সময় নাই।
শেখ হাসিনার সরকার বারবার দরকার” শ্লোগানে শ্লোগানে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনে গিয়ে রনির সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে সমাপ্ত করা হয়।
অত্যন্ত ক্লিন ইমেজের সাথে ফয়সল আহমদ রনি ২০০৫-২০১০ সাল পর্যন্ত নেত্রকোনা পৌর ছাত্রলীগের সভাপতি এবং ২০১০-২০১৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত অত্যন্ত কৃতিত্বের সাথে জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ওই সময়ে তিনি নেত্রকোনা জেলা বারের তরুণ আইনজীবী হিসেবে ব্যাপক সুনাম অর্জন করেন।
পরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় ২০১৭ তিনি লন্ডনে গিয়ে লন্ডনের লিনকলস ইউনিভার্সিটিতে ব্যারিস্টার -এট-ল ডিগ্রিতে ভর্তি হন। তিনি ওই প্রতিষ্ঠান থেকে কৃতিত্বের সাথে গত ফেব্রুয়ারিতে ব্যারিস্টার-এট- ল ডিগ্রি লাভ করেন।
উল্লেখ্য যে, রনির জন্মস্থান নেত্রকোনা সদর উপজেলার পূণ্যভূমি হযরত শাহ্ সুলতান কমর উদ্দিন রুমি (রঃ) শায়িত মদনপুরের কাংশা গ্রামে। তাঁর শৈশব ও কৈশোর নেত্রকোনা শহরের ছোট বাজারেই কেটেছে। তিনি নেত্রকোনা জেলা যুবলীগের আসন্ন কমিটির হেভিওয়েট সভাপতি প্রার্থী।
স/বি

