নেত্রকোনায় বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত
পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ শনিবার বিকাল ৩ ঘটিকায় নেত্রকোনা জেলা প্রেসক্লাবে বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের কেন্দ্রীয় মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এডভোকেট আব্দুল মতিন, সভায় সভাপতিত্ব করেন, আওয়ামী লীগ নেতা কেশব রঞ্জন সরকার, সঞ্চালনা করেন, ভি.পি.শাহীন।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান খান রতন, জেলা আওয়ামী লীগের সদস্য আবুল মনসুর আহমেদ, জেলা আওয়ামী লীগের সদস্য ও মুক্তিযোদ্ধার সন্তান সংসদ নেত্রকোনা জেলার সভাপতি অধ্যাপক ওমর ফারুক, বীর মুক্তিযোদ্ধা আজগর আলী খান পন্নী, বীর মুক্তিযোদ্ধা এখলাসুর রহমান কোরেশী, বীর মুক্তিযোদ্ধা সুব্রত ঘোষ, এ্যাডঃ আব্দুল হান্নান রঞ্জন, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর সহ-সভাপতি আবু সাইদ খান যুতি, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর সাধারণ সম্পাদক ও নেত্রকোনা জেলা কৃষক লীগের সম্মানিত সদস্য রইছ মোহাম্মদ হাবিব খান মুক্তি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
স/বি

