ঢাকাশনিবার , ১৪ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

নেত্রকোনায় বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

চমক নিউজ, ময়মানসিংহ
মে ১৪, ২০২২ ৪:৩৪ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোনায় বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ সারাদেশে নেতা-কর্মীদের উপর হামলা-মামলার প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপি’র কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনা জেলা বিএনপি ১৪ মে দুপুর ১২ টার দিকে পৌর শহরের ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে।

নেত্রকোনা জেলা বিএনপি’র আহ্বায়ক ডাঃ মোঃ আনোয়ারুল হকের সভাপতিেত্বে ও সদস্য সচিব ডক্টর মোঃ রফিকুল ইসলাম হিলালীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, সরাফত আলী সফু।

অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-কৃষি বিষয়ক সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল ফারুক, জেলা যুবদলের সম্পাদক, মোঃ শাহাবুদ্দিন রিপন, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন রনিসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

বক্তারা সারাদেশে বিএনপি’র নেতা-কর্মীদের হামলা-মামলা বন্ধের দাবী জানান। ভোজ্যতেল এবং দ্রব্যমূল্য দ্রুত নিয়ন্ত্রণে আনার হুশিয়ারি প্রদান করেন।