ঢাকাশনিবার , ১৪ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

জাতীয় পুরস্কার পাওয়ায় নেত্রকোনায় সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে সংবর্ধনা

চমক নিউজ, ময়মানসিংহ
মে ১৪, ২০২২ ৪:২৬ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় পুরস্কার পাওয়ায় নেত্রকোনায় সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে সংবর্ধনা

পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোনার কৃতি সন্তান আরিফ খান জয় ক্রীড়ায় বিশেষ অবদান রাখায় ২০১৬ খেলোয়াড় (ফুটবল) ক্যাটাগরিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ১১ মে জাতীয় পুরস্কার ও আজীবন সম্মাননায় ভূষিত হন।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়কে সংবর্ধনা প্রদান করেছে জেলা ফুটবল এসোসিয়েশন।

শুক্রবার বিকালে নেত্রকোনা জেলা স্টেডিয়াম হল রুমে নেত্রকোনা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি সাইফ খান বিপ্লবের (আরিফ খান জয় এর আপন বড় ভাই) সভাপতিত্বে সংবর্ধনা দেয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়।

এ-সময় জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আবু নাসের খান মিলু, নেত্রকোনা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান, সাবেক ফুটলার ইকবাল হোসেনসহ অন্যান্য ফুটবলার ও ক্রীড়া সংস্থার কর্মকর্তা-কর্মচারী এবং আরও লোকজন উপস্থিত ছিলেন।

বক্তারা ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদান রাখায়, প্রধানমন্ত্রী কর্তৃক জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়ায় আরিফ খান জয়কে নেত্রকোনা বাসীর গর্ব উল্লেখ করে জেলা ক্রীড়া অঙ্গনে নতুন খেলোয়াড় সৃষ্টির জন্য উদ্যোগ গ্রহণ করার দাবী জানান।

আরিফ খান জয় তাঁর বক্তবে বলেন, তিনি জীবনে অসংখ্য পুরস্কার পেয়েছেন। এবারের পুরস্কার অনেক ভিন্ন। নেত্রকোনা তথা সমগ্র বাংলাদেশের ক্রীড়া জগতে তিনি অবদান রেখে যাচ্ছেন এবং আমৃত্যু ক্রীড়া জগতে কাজ করে যাবেন।

উল্লেখ্য যে, আরিফ খান জয় আবাহনী ও জাতীয় দলের অধিনায়ক ছিলেন। এক সময় তিনি দক্ষিণ এশিয়ার সেরা মিডফিল্ডার ছিলেন। তাঁর আপন তিন ভাই সাইফ খান বিপ্লব, অমিত খান শুভ্র ও মাসুদ খান জনি দেশসেরা ফুটবলার ছিলেন।

স/বি