ঢাকাশনিবার , ১৪ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কেন্দুয়ায় ড্রয়িং রুম থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার

চমক নিউজ, ময়মানসিংহ
মে ১৪, ২০২২ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

কেন্দুয়ায় ড্রয়িং রুম থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার

পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার কেন্দুয়া পৌরসভার নিজ কক্ষ থেকে মেহেরুন্নেছা নেলী (৪১) নামে এক স্কুল শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ১১টার দিকে কেন্দুয়া পৌর শহরে আরামবাগ মহল্লার বাসায় এ ঘটনা ঘটে।

নিহত মেহেরুন্নেছা নেলী জয়কা সাতাশী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন। তিনি কেন্দুয়ার নওপাড়া ইউনিয়নের পাচহার গ্রামের শিক্ষক আজিজুল ইসলামের স্ত্রী। আজিজুল ইসলাম দুখিয়ারগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

নিহতের স্বজন ও প্রতিবেশী শফিকুল ইসলাম শফিক মাষ্টার জানান, নিহতের বড় ভাইয়ের ফোন পেয়ে রাতেই বাসায় গিয়ে দরজা ভেঙে ড্রয়িং রুমে ঢুকে দেখতে পান সে সিলিং ফ্যানে ফাঁসিতে ঝুলে আছে। পরে কেন্দুয়া থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষকের লাশ উদ্ধার করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষক নেলী তার দশম শ্রেণি পড়ুয়া মেয়ের সাথে পড়ালেখা নিয়ে রাগ-অভিমান করে মেয়েকে এক রুমে ও স্বামী আজিজুল ইসলামকে এক রুমে আটকিয়ে সে ড্রয়ি রুমে গিয়ে সিলিং ফ্যানে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। শিক্ষক নেলী ছোটবেলা থেকেই একঘেয়ে স্বভাবের ছিলো।

কেন্দুয়া থানার এসআই আব্দুল আউয়াল সরদার (সেকেন্ড অফিসার) শিক্ষকের আত্মহত্যার ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

স/বি