ঢাকাবৃহস্পতিবার , ১২ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কেন্দুয়ায় বৃষ্টির পানি নিষ্কাশনকে কেন্দ্র করে নিহত ১

চমক নিউজ, ময়মানসিংহ
মে ১২, ২০২২ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!

কেন্দুয়ায় বৃষ্টির পানি নিষ্কাশনকে কেন্দ্র করে নিহত ১

পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোনা’র কেন্দুয়ায় বৃষ্টির পানি নিষ্কাশনকে কেন্দ্র করে সুবল দত্ত ও তার লোকজন প্রতিবেশী বাবুল দত্ত (৬০) কে হত্যা করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নেত্রকোনা’র কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের ধনাচাপুর গ্রামের প্রভুদ দত্তের ছেলে বাবুল দত্ত এবং একই গ্রামের সুব্রত দেবের ছেলে সুবল দেব দের মধ্যে পূর্ব শত্রতা চলছিলো। সুবল দত্তের বাড়ী এবং বাড়ী সংলগ্ন আশ-পাশের বৃষ্টির পানি বাবুল দত্তদের ফিসারীতে যাওয়াকে কেন্দ্র করে ১২ মে বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে তাদের বাড়ির পার্শ্বে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।

কথা কাটাকাটির একপর্যায়ে সুবল দেবের পক্ষের ৯/১০ জন লোক ধারালো বল্লম, লোহার রড নিয়ে হামলা চালিয়ে
বাবুল দত্তকে বল্লম দিয়ে বুকে আঘাত করে এবং লোহার রড দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়িভাবে আঘাত করে গুরুতর আহত করে। আহত অবস্থায় দ্রুত কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার বাবুল দত্তকে মৃত ঘোষণা করেন।

সংবাদ পেয়ে কেন্দুয়া থানায় কর্মরত এসআই মোঃ আজহারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মৃতকের লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।

কেন্দুয়া থানার এসআই মোঃ আউয়াল সরদার জানান, সহকারী পুলিশ সুপার, কেন্দুয়া সার্কেল, নেত্রকোনা মহোদয়সহ কেন্দুয়া থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থলে আছেন। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে।

স/বি