ঢাকাবুধবার , ১১ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কলমাকান্দায় ৩৭ শত লিটার সয়াবিন তেল জব্দ

চমক নিউজ, ময়মানসিংহ
মে ১১, ২০২২ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

কলমাকান্দায় ৩৭ শত লিটার সয়াবিন তেল জব্দ

পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ ১১ মে দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ খান, সঙ্গীয় অফিসার ও ফোর্সদের নিয়ে কলমাকান্দার মধ্যবাজারে অভিযান চালিয়ে ৩৭ শত লিটার সয়াবিন তেল জব্দ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কলমাকান্দা মধ্য বাজারের ব্যবসায়ী জহিরুল ইসলাম মোস্তফা’র গোডাউন থেকে বিভিন্ন কোম্পানির ৩৭ শত লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। ব্যবসায়ী মোস্তফা অধিক মুনাফার আশায় গোডাউনে তেল মজুদ করেছিলো।

কলমাকান্দার অফিসার ইনচার্জ আবদুল আহাদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান।

স/বি