নেত্রকোনায় শ্রেষ্ঠ ওসি খন্দকার শাকের আহমেদ
পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোনা জেলা পুলিশ কর্তৃক আয়োজিত এপ্রিল/২০২২ ক্রাইম কনফারেন্স ১০ মে দুপুরে পুলিশ সুপার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ক্রাইম কনফারেন্সে পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সী’র সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম সহ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধার এবং ওয়ারেন্ট তামিলকারী হিসেবে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ পুরস্কার পেয়েছেন।
হত্যা ও নারী শিশু মামলার আসামী গ্রেফতার এবং ভিকটিম উদ্ধারের জন্যে বিশেষ পুরস্কার পেয়েছেন নেত্রকোনা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সোহেল রানা।
স/বি

