ফরিদপুরে পুলিশের কাছে দেশীয় অস্ত্র জমা দিলো গ্রামবাসী
আবু নাসের,ফরিদপুর ব্যুরো: ফরিদপুরের নগরকান্দায় কাইজা-দাঙ্গা ও সংঘর্ষ আর না করার অঙ্গীকার করে পুলিশের কাছে দেশীয় অস্ত্র ঢাল-কাতরা ও সড়কি জমা দিয়েছেন গ্রামবাসী।
মঙ্গলবার (১০ মে) বিকালে নগরকান্দা থানা চত্তরে ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. সুমিনুর রহমানের উপস্থিতিতে উপজেলার শহীদ নগর ইউনিয়নের ইশ্বরদী গ্রামবাসী এ দেশীয় অস্ত্র জমা দেন।

জানা যায়, মঙ্গলবার (১০ মে) সকালে আধিপত্য বিস্তার নিয়ে নগরকান্দা উপজেলার শহীদনগর ইউনিয়নের ইশ্বরদী গ্রামে দুই দলের উত্তেজনা শুরু হয়। খবর পেয়ে নগরকান্দার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিল হোসেন সহ পুলিশ টিম তৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে উত্তেজনা পরিস্থিতি শান্ত করে।
এসময় পুলিশ এলাকা শান্ত করতে উভয় দলের মাতুব্বর ও স্থানীয় নেতাকর্মীদের থানায় ডাকেন। থানায় আসার পর উভয় দলের লোকজন মারামারী ও সংঘর্ষে করবে না মর্মে অঙ্গীকার করেন। এরপর উভয় দলের লোকজন ২১ টি ঢাল, ১০টি কাতরা ও ৪০ টি সড়কি জমা দেন।
এবিষয়ে ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. সুমিনুর রহমান বলেন, ইশ্বরদী গ্রামে সকালে আধিপত্য নিয়ে দুই দলের মধ্যে উত্তেজনা শুরু হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
পরে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বিপিএম-সেবা স্যারের দিক-নির্দেশনা অনুযায়ী উভয় দলের লোকজনকে থানায় ডেকে মতবিনিময় করা হয়। এসময় তারা সংঘর্ষ করবে না মর্মে অঙ্গীকার করেন। মতবিনিময় শেষে উভয় দলের লোকজন থানায় দেশীয় অস্ত্র ঢাল-কাতরা ও সড়কি জমা দেন।
এ পুলিশ কর্মকর্তা আরো বলেন, এলাকা কাইজা-দাঙ্গা মুক্ত করার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে পুলিশ। এরই অংশ এটা। এধারা অব্যাহত থাকবে।
স/এস্
