নেত্রকোনায় শাহ্ সুলতান উচ্চ বিদ্যালয়ে ৯৯ ব্যাচের পুনর্মিলনী উদযাপন
পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনা সদরের ঐতিহ্যবাহী পূর্ণভূমি মদনপুর। মদনপুরের মাঠিতে শায়িত হযরত শাহ্ সুলতান (রঃ)। তাঁর নামকরণে ১ একর জায়গার উপর ১৯৬১ সনে স্থাপিত শাহ্ সুলতান উচ্চ বিদ্যালয়। এই স্কুলের এসএসসি ৯৯ ব্যাচের প্রাক্তন ছাত্র/ছাত্রীরা দীর্ঘ ২৩ বছর পর প্রথম বারেরমতো ৯৯ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান জাঁকজমকভাবে উদযাপন করল।
৯৯ ব্যাচের শত শত শিক্ষার্থী তাদের স্ব পরিবার, বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের উপস্থিততে ৪ মে বুধবার দুপুরে প্রধান শিক্ষক লুৎফর রহমান ফকির অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা মাধ্যমে কোরআন তেলায়ত করেন মোঃ আব্দুল মোমেন।
মোঃ মাহফুজুর রহমান ও আলী আহসান হিমনের সঞ্চালনায় কোরআন তেলায়তের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,জাতীয় চার নেতা, শহীদ বীর মুক্তিযোদ্ধা, মৃত শিক্ষক ও শিক্ষার্থীদের স্বরণে উপস্থিত সবাই দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করেন।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, মদনপুর ইউপি আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিয়র রহমান ফকির, প্রধান শিক্ষক লুৎফর রহমান ফকির, সিনিয়র শিক্ষকগণ, মদনপুর ইউপি চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান ফারাস দিলীপ, ৯৯ ব্যাচের শিক্ষার্থী মোঃ হুমায়ুন কবির রুবেল ও মোঃ শফিকুল ইসলাম সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। উল্লেখ্য যে, প্রধান শিক্ষক তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে প্রত্যেকের পিতা-মাতাকে সর্বোচ্চ সেবা-মর্যাদা দেওয়ার জন্য বিশেষভাবে আহবান করেন। প্রধান শিক্ষকের নেতৃত্বে উপস্থিত সবাই কেক কাটায় অংশ নেন। কেক খাবারের পর সবাই ফটোসেশানে অংশগ্রহণ করেন।
মঞ্চে এসে একে একে ৯৯ ব্যাচের সব শিক্ষার্থী তাঁদের পরিচয় প্রদান করেন। প্রাক্তন শিক্ষার্থীদের স্ত্রী- সন্তানেরা কবিতা ও গজল আবৃত্তি করেন এবং নৃত্য পরিবেশন করেন। দুপুরের খাবারের পর ছেলেরা ফুটবল ও মেয়েরা বালিশ খেলায় অংশগ্রহণ করেন। সকল শিক্ষার্থীদের জন্যে র্যফেল ড্র অনুষ্ঠিত হয়। অতঃপর পুরস্কার বিতরণ করা হয়।
২০২০ সনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কোভিড-১৯ এর মহামারির কারণে এতদিন অনুষ্ঠান করা সম্ভব হয় নাই।৯৯ ব্যাচের শিক্ষার্থী মোজাম্মেল হক, শফিক, ইবনে জাহান, ফকির আশরাফ রাসেল, হুমায়ুন কবির রুবেল, শফিকুল ইসলাম, মোখলেছুর রহমান, রাসেল ফকির, শহীদুল্লাহ্, রুবেল, শ্যামল, হিমন, কামাল, মানিক ও জাকির হোসেনগণ অনুষ্ঠানের মূল আয়োজক।
সর্বশেষে বিকাল ৫ টার দিকে শিক্ষার্থী হাদিউল ইসলাম রাসেলের নেতৃত্বে মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব গানের মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়। আগামীতে আরও সুন্দর আয়োজনের প্রত্যাশায় এবং সকলের মঙ্গল কামনায় অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হয়।
উল্লেখ্য যে, মদনপুর শাহ্ সুলতান উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা দেশ-বিদেশে সরকারি-বেসরকারি পর্যায়ে গুরুত্বপূর্ণ পদে, ব্যবসায় ও রাজনীতির শীর্ষ স্থানে নেতৃত্ব দিচ্ছেন।
স/বি

