ঢাকাসোমবার , ২ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বর্ষীয়ান জননেতা এম.জুবেদ আলীর জানাজা অনুষ্ঠিত অশ্রুসিক্ত নয়নে বিদায় জানালো হাজারো মানুষ

চমক নিউজ, ময়মানসিংহ
মে ২, ২০২২ ৪:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

বর্ষীয়ান জননেতা এম.জুবেদ আলীর জানাজা অনুষ্ঠিত
অশ্রুসিক্ত নয়নে বিদায় জানালো হাজারো মানুষ

রাখাল বিশ্বাস-

বৃহত্তর ময়মনসিংহের বর্ষীয়ান রাজনীতিবিদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের ৪ বারের সাবেক সংসদ সদস্য ও ময়মনসিংহ আইনজীবি সমিতির বার বার নির্বাচিত সভাপতি, মুক্তিযুদ্ধের সংগঠক, জাতীর বীরসন্তান, নেত্রকোনার কেন্দুয়াপুত্র অ্যাডভোকেট এম. জুবেদ আলীর দ্বিতীয় জানাজা শনিবার রাত সাড়ে নয়টায় কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চবিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে।

এসময় নেত্রকোনা জেলা প্রশাসন, কেন্দুয়া উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, কেন্দুয়ার এই বীরপুত্রকে গার্ড অব অনার দেন। মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, উপজেলা আওয়ামীগের সভাপতি, সম্পাদক, আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গসহ সর্বস্তরের লোকজন জানাজায় অংশ নেন।

কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কামরুল হাসান ভূঞার সঞ্চালনায় এম. জুবেদ আলীর দীর্ঘ রাজনৈতিক জীবনের উপর সংক্ষিপ্ত আলোচনা করেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম, নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনির হোসেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ কমিটির সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মতিন, কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. আব্দুল কাদির ভূঞা, সাধারণ সম্পাদক ও কেন্দুয়া পৌরসভার মেয়র আসাদুল হক ভূঞা, পৌর আ’লীগ সভাপতি ও কেন্দুয়া বাজার কমিটির সভাপতি এনামুল হক ভূঞা, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন ভূঞা, সান্দিকোনা ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম, মরহুমের পুত্র এবং মদন উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রমুখ।

এ সময় নেত্রোনা ৩-আসনের এমপি ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিলের পক্ষে মরহুমের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, তাঁর আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুল হক ভূঞা। পরে রাত ১১টায় আটপাড়া উপজেলা সদরে তৃতীয় জানাযার পর মরদেহ নিয়ে আসা হয়।

স/বি