নেত্রকোনায় যুবলীগের চেয়ারম্যান পরশ ও তাঁর সহধর্মিণীর সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল
পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধি:
নেত্রকোনা জেলা আওয়ামী যুবলীগ সভাপতি প্রার্থী, নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ব্যারিস্টার ফয়সল আহমদ রনি’র নেতৃত্বে ১ মে নেত্রকোনা আধুনিক স্টেডিয়ামের প্যাভিলিয়ন কক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান, মানবিক যুবলীগের প্রবক্তা শেখ ফজলে শামস্ পরশ ও তাঁর সহধর্মিণী, বিশিষ্ট আইনজীবী অ্যাড. নাহিদ সুলতানা যূথীর দ্রুত রোগমুক্তি কামনায় স্থানীয় ঈমাম দ্বারা বিশেষ দোয়া ও ইফতার মাহফিল করা হয়েছে। এতে শত শত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী উপস্থিত ছিলো।
আহমদ রনি অত্যন্ত ক্লিন ইমেজের সাথে জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। সভাপতির দায়িত্ব শেষে তিনি লন্ডনে চলে যান। তিনি লন্ডনের লিনকলস ইউনিভার্সিটি থেকে কৃতিত্বের সাথে ব্যারিস্টার-এট- ল ডিগ্রি লাভ করেন এবং ছাত্র রাজনীতি থেকে বর্তমানে জেলা আওয়ামী যুবলীগের নেতৃত্ব দিচ্ছেন। সারা জেলায় হাজার হাজার নেতাকর্মী তাঁর অনুসারী।

